100 Airport Related English To Bengali Sentences

আজকের এই ব্লগ পোস্টে আমি শেয়ার করছি Airport ও বিমান ভ্রমণের জন্য ১০০টি অপরিহার্য ইংরেজি বাক্য। এখানে চেক-ইন কাউন্টার থেকে শুরু করে সিকিউরিটি চেক, বোর্ডিং, ফ্লাইটের ভেতরে, ইমিগ্রেশন আর লাগেজ সংগ্রহ সব পরিস্থিতির জন্য বাক্য আছে। প্রয়োজনীয় জায়গায় বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া আছে, যাতে আপনি কোনো পরিস্থিতিতেই আটকে না যান।

Arrival & Information

‘Terminal’ মানে বিমানবন্দরের নির্দিষ্ট একটি অংশ। বড় বিমানবন্দরে একাধিক টার্মিনাল থাকে (যেমন: টার্মিনাল ১, টার্মিনাল ২)। ‘Domestic’ মানে ‘আভ্যন্তরীণ’ (দেশের ভেতরের ফ্লাইট), আর ‘International’ মানে ‘আন্তর্জাতিক’ (বিদেশগামী ফ্লাইট)।

  • আমি কীভাবে বিমানবন্দরে যাবো? 
    How do I get to the airport?
  • এখান থেকে বিমানবন্দর কত দূরে?
    How far is the airport from here?
  • আমার ফ্লাইটটি কোন টার্মিনাল থেকে ছাড়বে?
    Which terminal does my flight depart from?
  • ডোমেস্টিক ফ্লাইটের জন্য কোন টার্মিনাল?
    Which terminal
    is for domestic flights?
  • আন্তর্জাতিক ফ্লাইটের চেক-ইন কাউন্টার কোথায়? 
  • Where is the international check-in counter?
  • আমার ফ্লাইটের আগমনের সময় কখন?
    What is the arrival
    time of my flight?
  • ফ্লাইটটি কি সময়মতো আসবে? 
    Is the flight on time?
  • ফ্লাইটটি কি বিলম্বিত হয়েছে?
    Has the flight been delayed?
  • বিলম্ব কতক্ষণের? 
    How long is the delay?
  • আমি কোথায় ফ্লাইটের অবস্থা দেখতে পারি?
    Where can I check the flight status?

Check-in Counter

 ‘Check-in’ মানে আপনার টিকিট ও পাসপোর্ট যাচাই করে বোর্ডিং পাস নেওয়া এবং লাগেজ জমা দেওয়ার প্রক্রিয়া।

 ‘Boarding pass‘ হলো যে কাগজ বা ডিজিটাল কার্ডে আপনার সিট নম্বর, গেট নম্বর ও ফ্লাইটের সময় লেখা থাকে। এটি ছাড়া আপনি প্লেনে উঠতে পারবেন না।

  • আমি কি আমার ফ্লাইটের জন্য চেক-ইন করতে পারি?
    Can I check in for my flight?
  • আমার চেক-ইন কোথায় করবো?
    Where do I check in?
  • 13. আমার বোর্ডিং পাসটা দিন।
    Please give me my boarding
    pass.
  • আমার পাসপোর্ট ও টিকিট দেখতে চান?
    Do you want to see my passport and ticket?
  • আমার সিট নম্বরটা কী?
    What is my seat number?
  • আমি কি জানালার পাশের সিট পেতে পারি?
    Can I get a
    window seat?
  • আমি করিডোরের পাশের সিট চাই।
    I prefer an aisle seat.
  • আমার কি ই-টিকিট প্রিন্ট করতে হবে?
    Do I need to print my e-ticket?
  • আমি অনলাইনে চেক-ইন করেছি। 
    I have already checked in online.
  • আমার বোর্ডিং পাসটা কি আমি মোবাইলে দেখাতে পারি?
    Can I show my boarding pass on my phone?

Baggage Drop

Checked baggage‘ হলো যে লাগেজ আপনি প্লেনের কার্গো হোল্ডে জমা দেন। ‘Carry-on’ বা ‘Hand baggage’ হলো যে ছোট ব্যাগ আপনি প্লেনের কেবিনে নিজের সাথে নিয়ে যেতে পারেন।

  • আমার লাগেজগুলো কোথায় জমা দেবো?
    Where do I
    drop my luggage?
  • আমি কত কিলো লাগেজ ফ্রিতে নিতে পারি?
    How many kilos of luggage can I take for free?
  • আমার লাগেজ কি ওজন সীমার বেশি?
    Is my luggage overweight?
  • ওজন বেশি হলে কী হবে?
    What happens if it’s overweight?
  • আমাকে কি অতিরিক্ত ফি দিতে হবে? 
    Do I have to pay an extra fee?
  • আমি কি এই ব্যাগটি কেবিনে নিয়ে যেতে পারি?
    Can I take this bag as carry-on?
  • এই ব্যাগটা কি হ্যান্ড লাগেজ হিসেবে গ্রহণযোগ্য? 
    Is this bag acceptable as hand luggage?
  • আমার লাগেজে কি কোনো নিষিদ্ধ জিনিস আছে? 
    Are there any prohibited items in my luggage?
  • আমার লাগেজের রশিদটা দিন।
    Please give me the baggage receipt.
  • আমার লাগেজ কি সরাসরি গন্তব্যে পৌঁছাবে?
    Will my luggage go directly to the destination?

Security Check

 সিকিউরিটি চেকের সময় আপনার হ্যান্ড ব্যাগ এক্স-রে মেশিনে দিতে হয় এবং মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হয়। ‘Liquid’ মানে ‘তরল পদার্থ (জল , পারফিউম, লোশন ইত্যাদি)। সাধারণত ১০০ মিলি-র বেশি তরল কেবিনে নেওয়া যায় না।

  • সিকিউরিটি চেক কোথায়? 
    Where is the security check?
  • আমার কী সব ইলেকট্রনিক্স বের করতে হবে?
    Do I need to take out all electronics?
  • আমার ল্যাপটপটা কি বের করতে হবে?
    Do I have to take out my laptop?
  • আমি কি আমার জুতা খুলতে পারি? 
    Can I keep my shoes on?
  • আমার ব্যাগটা এক্স-রে মেশিনে দিতে হবে?
    Do I have to put my bag through the X-ray?
  • আমি কি আমার সাথে পানি নিতে পারি?
    Can I take water with me?
  • তরল পদার্থের সীমা কত?
    What is the liquid limit?
  • আমার পারফিউমের বোতলটা কি কনফিস্ক করা হবে? 
    Will my perfume bottle be confiscated?
  • আমি কি এই ছুরিটা নিয়ে যেতে পারি? 
    Can I take this
    knife with me? 
  • আমার পকেটে কী আছে, দেখাতে? 
    Do you want to see what’s in my pocket?

Immigration & Passport Control

ইমিগ্রেশন হলো সেই জায়গা যেখানে আপনি দেশে প্রবেশ বা দেশ ছাড়ার সময় পাসপোর্ট ও ভিসা যাচাই করান। ‘Visa’ হলো যে অনুমতিপত্র ছাড়া আপনি অন্য দেশে প্রবেশ করতে পারেন না।

  • ইমিগ্রেশন কোথায়?
    Where is immigration?
  • আমার কি ভিসা দরকার?
    Do I need a visa?
  • আমার পাসপোর্ট দেখতে চান? 
    Do you want to see my passport?
  • আমি কতদিন এই দেশে থাকতে পারি?
    How long can I stay in this country?
  • আমার ভ্রমণের উদ্দেশ্য কী?
    What is the purpose of my visit?
  • আমি পর্যটক হিসেবে আসছি।
    । am coming as a tourist.
  • আমি ব্যবসায়িক সফরে এসেছি। 
    I am here on a business trip.
  • আমি আমার পরিবারের সাথে দেখা করতে এসেছি।
    I am here to visit my family.
  • আমার রিটার্ন টিকিট দেখাতে হবে?
    Do I need to show my return ticket?
  • আমি কোথায় আমার পাসপোর্ট স্ট্যাম্প করাবো? 
    Where do I get my passport stamped?

Duty-Free & Shopping

‘Duty-free’ মানে ‘শুল্কমুক্ত’ দোকান, যেখানে আপনি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা কর ছাড়াই পণ্য কিনতে পারেন। সাধারণত এয়ারপোর্টের নিরাপত্তা এলাকা পেরোনোর পর এই দোকানগুলো থাকে।

  • ডিউটি-ফ্রি শপ কোথায়? 
    Where is the duty-free shop?
  • আমি কি এখানে উপহারের জিনিস কিনতে পারি? 
    Can I buy gift items here?
  • এই পারফিউমটার দাম কত?
    How much is this perfume?
  • আমি কি ডলার বা ইউরোতে পেমেন্ট করতে পারি? 
    Can I pay in dollars or euros?
  • আমি কি কার্ড দিয়ে পে করতে পারি? 
    Can I pay by card?
  • আমার কি ট্যাক্স রিফান্ড পাওয়া যাবে?
    Will I get a tax refund?
  • আমি এই চকলেটগুলো কিনতে চাই। 
    I would like to buy these chocolates.
  • এটা কি ফ্লাইটে নেওয়া যাবে?
    Is this allowed on the flight?
  • আমার কেনা জিনিসের রশিদটা দিন।
    Please give me the receipt for my purchase.
  • আপনার কাছে কি স্থানীয় কারুশিল্প আছে? 
    Do you have any local handicrafts?

At the Gate & Boarding
‘Gate’ হলো সেই নির্দিষ্ট দরজা বা এলাকা যেখান থেকে আপনি প্লেনে উঠবেন। বোর্ডিং শুরু হলে ঘোষণা দেওয়া হয়। ‘Final call’ মানে ‘শেষ ঘোষণা’ এর মানে প্লেন ছাড়তে খুব বেশি সময় নেই।

  • আমার ফ্লাইটের গেট নম্বর কত? 
    What is the gate number for my flight?
  • গেট ১৫ কোথায়?
    Where is gate 15?
  • বোর্ডিং কখন শুরু হবে?
    When does boarding start?
  • বোর্ডিং কি শুরু হয়েছে?
    Has boarding started?
  • আমি কি এখনই বোর্ড করতে পারি? 
    Can I board now?
  • আমার সিট নম্বরটা কী?
    What is my seat number again?
  • আমি কি পরিবারের সাথে আগে বোর্ড করতে পারি?
    Can I
    board early with my family?
  • আমি কি এখনো গেটে বসে অপেক্ষা করতে পারি?
    Can I wait here at the gate?
  • বোর্ডিংয়ের শেষ কলটা কী?
    Is this the final call for boarding?
  • আমি কি আমার বোর্ডিং পাস আবার দেখাতে পারি? 
    Can I show my boarding pass again?

Inside the Flight

‘Cabin crew’ মানে ‘ফ্লাইট অ্যাটেনডেন্ট’ যারা প্লেনের ভেতরে যাত্রীদের দেখাশোনা করেন। Turbulence’ মানে ‘অশান্তি’ যখন প্লেন হঠাৎ নড়ে ওঠে।

  • আমার সিটটা কোথায়? 
    Where is my seat?
  • আমি কি আমার সিট রিক্লাইন করতে পারি?
    Can I recline my seat?
  • আমার সিটবেল্টটা কীভাবে বাঁধবো?
    How do I fasten my seatbelt?
  • আমি কি টয়লেট ব্যবহার করতে পারি?
    Can I use the restroom?
  • আমাকে এক গ্লাস পানি দিন।
    Please give me a glass of water.
  • আমি কি কিছু খেতে পেতে পারি? 
    Can I get something to eat?
  • আমার কি বিশেষ খাবারের অর্ডার দিতে হবে?
    Do I need to order a special meal?
  • ফ্লাইটটি কতক্ষণ সময় নেবে?
    How long will the flight take?
  • আমি কি আমার ফোন ব্যবহার করতে পারি?
    Can I use my phone?
  • আমি কি উইন্ডোটা খুলতে পারি? 
    Can I open the window? (প্লেনের জানালা খোলা যায় না, শুধু শাটার ওঠানো যায়)

Baggage Claim & Customs

‘Baggage claim’ হলো সেই জায়গা যেখানে ফ্লাইট থেকে নামার পর আপনার জমা দেওয়া লাগেজ ফিরে পাবেন। ‘Customs’ হলো শুল্ক বিভাগ, যেখানে তারা দেখে আপনি কোনো নিষিদ্ধ বা অতিরিক্ত শুল্কযোগ্য জিনিস আনছেন কিনা।

  • আমার লাগেজ কোথায় পাবো?
    Where can I claim my
    luggage?
  • বেল্ট নম্বর কত?
    Which belt number?
  • আমার লাগেজটা এখনও আসেনি।
    My luggage hasn’t
    arrived yet.
  • আমার লাগেজ হারিয়ে গেছে।
    I have lost my luggage.
  •  আমি কোথায় লাগেজ হারানোর রিপোর্ট করবো?
    Where do
    I report lost luggage?
  • আমার কি কিছু ঘোষণা করতে হবে? 
    Do I have anything to
    declare?
  • কাস্টমস কোথায়?
    Where is customs?
  • আমার কাছে ঘোষণার মতো কিছু নেই। 
    I have nothing to declare.
  • আমি কি এই জিনিসগুলো দেশে আনতে পারি?
    Can I bring these items into the country?
  • আমাকে কি শুল্ক দিতে হবে?
    Do I have to pay customs duty?

Missed Flights & Emergencies

‘Missed flight’ মানে ‘ফ্লাইট মিস করা’। ‘Cancelled মানে ‘বাতিল’। ‘Rebook’ মানে ‘আবার নতুন করে বুক করা’। এই পরিস্থিতিগুলোতে দ্রুত ও স্পষ্টভাবে কথা বলা সবচেয়ে জরুরি।

  • পরবর্তী ফ্লাইট কখন?
    When is the next flight?
  • আমি আমার ফ্লাইট মিস করেছি।
    I have missed my flight.
  • আমি কি পরবর্তী ফ্লাইটে রিবুক করতে পারি?
    Can I rebook on the next flight?
  • আমার ফ্লাইট বাতিল হয়ে গেছে।
    My flight has been cancelled.
  • বাতিলের জন্য আমি কী পাবো?
    What compensation do I get for the cancellation?
  • আমি কি রিফান্ড পেতে পারি? 
    Can I get a refund?
  • আমাকে কি নতুন টিকিট কিনতে হবে?
    Do I have to buy a new ticket?
  • আমি কি হোটেল পেতে পারি? 
    Can I get a hotel? ( বাতিলের জন্য কিছু এয়ারলাইন হোটেল দেয়)
  • আমার জরুরি প্রয়োজন।
    I have an emergency.
  • দয়া করে আমাকে সাহায্য করুন।
    Please help me.

১০ হাজার ইংরেজি বাক্য।

Scroll to Top