Also Meaning in Bengali

Also /adverb/

উচ্চারণ: অল-সো (awl-So)

অর্থ: এছাড়াও, তাছাড়া, ও, আরও, একইসাথে

Explanation

“Also” শব্দটা কোনো কিছুর সাথে আরেকটা তথ্য বা বিষয় যোগ করতে ব্যবহৃত হয়। যেমন, কারো গুণ বা কাজের তালিকায় নতুন কিছু যোগ করতে (“She is smart, and also kind”), কোনো কারণের সাথে আরেকটা কারণ যোগ করতে, বা কথার মাঝে বাড়তি তথ্য জুড়তে এই শব্দটা কাজে লাগে। দৈনন্দিন জীবনে কাউকে কিছু বলার পর বাড়তি তথ্য দিতে, কাজের তালিকায় নতুন কাজ যোগ করতে, বা কারো সাথে একমত হয়ে নিজের মতামত যোগ করতেও “also” প্রচুর ব্যবহার হয়।

Part of Speech 

“Also” মূলত একটি Adverb। 

19 Sentences With Also 

  •  I like coffee, and I also like tea.
    আমি কফি-ও, চা পছন্দ করি।
  • She’s smart and also very kind.
    সে স্মার্ট, এবং খুবই ভালো মনের।
  •  Can you also bring some snacks?
    তুমি কি এর সাথে একটু খাবার নিয়ে আসতে পারবে?
  • I also think we should leave early.
    আমারও মনে হয়, আমাদের তাড়াতাড়ি বের হওয়া উচিত।
  •  We also visited the museum last week.
    আমরাও গত সপ্তাহে জাদুঘরে গিয়েছিলাম।
  • Also, remember to lock the door.
    আরেকটা কথা, দরজাটা লক করতে ভুলো না।
  • She also speaks French fluently.
    সে ভালো ফরাসিও বলতে পারে।
  •  I also need to buy some groceries.
    আমার আরও কিছু বাজার করারও দরকার আছে।
  •  He’s also a great cook, by the way.
    সে কিন্তু রান্নাটাও দারুণ করতে পারে।
  • Also, I forgot to tell you about the meeting.
    আমিতো তোমাকে মিটিং-এর কথাটা তোমাকে বলতেই ভুলে গেছি।
  •  They b offer free delivery.
    ওরা ফ্রি ডেলিভারিও দেয়।
  •  I also want to try that new restaurant.
    আমিও ওই নতুন রেস্টুরেন্টটা ট্রাই করতে চাই।
  • She also called me yesterday.
    সে গতকাল আমাকেও ফোন করেছিল।
  •  We should also check the weather before going out.
    বের হওয়ার আগে আবহাওয়াটাও একটু দেখে নেওয়া উচিত।
  •  He also mentioned something about the project deadline.
    সে প্রজেক্টের ডেডলাইন নিয়েও কিছু বলছিল।
  •  I also feel a bit tired today.
    আজকে আমারও একটু ক্লান্ত লাগছে।
  • This phone also comes in black.
    এই ফোনটা কালো রঙেও পাওয়া যায়।
  •  Also, don’t forget to charge your phone.
    আরেকটা কথা, তোমার ফোনটা চার্জ দিতে ভুলো না।
  • He also works on weekends.
    সে সপ্তাহান্তেও কাজ করে।

Usage Note

“Also” সাধারণত বাক্যের মাঝখানে বসে (subject আর verb-এর মাঝে), আর “too” বা “as well” বাক্যের শেষে বসে। যেমন, “I also like pizza” এবং “I like pizza too” – দুটোরই অর্থ একই, তবে গঠন আলাদা। কথ্য ইংরেজিতে “too” আর “as well” বেশি ব্যবহৃত হয়, আর “also” একটু বেশি formal শোনায়, তাই লেখালেখি এবং প্রেজেন্টেশনে এটা বেশি মানানসই।

Synonyms 

Too, As well, Additionally, Furthermore, Moreover, Likewise, Besides

Antonyms 

Only, Solely, Exclusively, Instead, Except

Nearby Words 

Also-ran, Not only… but also, As well as, Also known as (a.k.a.), But also

See Also

Dictionary

Merriam-Webster

Summary

“Also” একটা দরকারি এবং প্রতিদিনের ব্যবহৃত শব্দ, যা কোনো কথা বা তালিকার সাথে বাড়তি তথ্য যোগ করতে কাজে লাগে। এর সঠিক ব্যবহার জানলে তোমার ইংরেজি বলা ও লেখা আরও সাবলীল এবং স্বাভাবিক শোনাবে।

Scroll to Top