Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কী কী? সহজ ভাবে বাংলাতে উদহারণসহবোঝানো হলো।
Parts of speech কাকে বলে?
আমরা যে কথা বলি তাকে বলে Speech (স্পীচ্)। আর সেই Speech-এর মধ্যে ব্যবহৃত প্রতিটা Word -কে তার একটি অংশ বা Part বলা হয়। তাই এগুলিকে বলা হয় Parts of Speech (পার্টস্ অফ্ স্পীচ্)।
উদাহরণে:
- Reba sings beautifully. রেবা সুন্দরভাবে গান গায়।
এখানে ‘Reba‘ একটি মেয়ের নাম। ‘sings‘ অর্থাৎ গান গাওয়া একটি কাজ এবং ‘beautifully‘ অর্থাৎ ‘সুন্দরভাবে’ এই word-এর দ্বারা কাজের ধরন বোঝায়। এইভাবে একটি Sentence-এর মধ্যে বিভিন্ন অর্থের বিভিন্ন Word ব্যবহার করা হয়। এগুলি Sentence-এর একটি Part (পার্ট) বা অংশ।
ইংরেজি গ্রামারে এগুলিকে Parts of Speech (পার্টস্ অফ্ স্পীচ্) বলে। কাজ ও প্রকৃতি অনুসারে Parts of Speech-কে আট শ্রেণীতে ভাগ করা হয়েছে।
Parts of Speech কত প্রকার?
ইংরেজি গ্রামারে কাজ ও প্রকৃতি অনুসারে Parts of Speech-কে আট ভাগে ভাগ করা হয়েছে।
- Noun
- Pronoun
- Adjective
- Verb
- Adverb
- Preposition
- Conjunction
- Interjection
এখন এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নাও।
1. Noun (নাউন) বা বিশেষ্য
যে Word ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম বোঝায় তাকে Noun বলে।
উদহারণ:
Man, Boy, Girl, Amal, Bimal. Kolkata, Delhi, India
2. Pronoun (প্রোনাউন) বা সর্বনাম
যে word Noun এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Pronoun বলে।
উদহারণ:
I. We. You, He, She, They ইত্যাদি।
3. Adjective (এ্যাজেকটিভ) বা বিশেষণ
যে word Noun বা Pronoun এর দোষ বা গুন বোঝাই তাকে Adjective বলে।
উদহারণ:
Good, Bad, Old, New, Rich, Poor, Strong, Weak ইত্যাদি।
4. Verb (ভার্ব) বা ক্রিয়া
যে word কোনো কাজ বা অবস্থা বোঝাই বোঝায় তাকে Verb বলে।
উদহারণ:
Ask, Play, Do, Eat, Sing, Dance, Buy. Fly ইত্যাদি।
5. Adverb (অ্যাডভার্ব) বা ক্রিয়াবিশেষণ
যে word Verb, Adjective বা অন্য Adverb-এর বিশেষণ হিসেবে কাজ করে তাকে Adverb বলে।
উদহারণ:
Here, There, Badly, Gladly, Bravely, Hardly, Clearly, Quickly, Only, Loudly, Softly, Strongly, Terribly, Wrongly
6. Preposition (প্রিপোজিশন) বা সম্বন্ধবাচক অব্যয়
যে word বাক্যের অন্য word এর সঙ্গে সম্পর্ক বোঝায় তাকে Preposition বলে।
উদহারণ:
At, In, By, For, To, Into, On, Over, Above. With ইত্যাদি।
7. Conjunction (কনজাঙ্কশন) বা সংযোজক অব্যয়
যে word দুই বা ততধিক word বা sentence কে যুক্ত করে তাকে Conjunction বলে।
উদহারণ:
And, But, Or, Either …….or. Neither……nor, ইত্যাদি।
8. Interjection [ইন্টারেজেশন] বা আবেগসূচক অব্যয়
যে word হটাৎ আবেগ প্রকাশ করে তাকে Interjection বলে।
উদহারণ:
Alas! (অ্যালাস্) [দুঃখসুচক], Hurrah! (হুররা) [আনন্দসূচক], Hallo!/Hello! (হ্যালো), Ah! (আঃ), Bravo! (ব্রাভো) [উৎসাহসূচক],ইত্যাদি।
Learn 1000+ Englsih Basic Vocabulary with Bengali meaning.