School College প্রতিদিন জীবনের এখানে ১০০টি Daily Use English Sentences দেওয়া হয়েছে, যা তোমাদের স্প্রতিটি মুহূর্তকে সহজ করে দেবে। প্রতিটি বাক্যের সাথে বাংলা অর্থ দেওয়া আছে, যাতে তোমরা খুব দ্রুত শিখতে পারেন। (পড়তে সময় ৫ মিনিট) নিচের বাক্যগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং প্রতিদিন প্র্যাকটিস কোরো।
Morning Routine
- আমার অ্যালার্ম বাজেনি।
My alarm didn’t go off. - আমি কি আজ স্কুলে যেতে পারি?
Can I go to school today? - আমার বইগুলো ব্যাগে রাখো।
Keep my books in the bag. - আমি কি টিফিন নিতে ভুলে গেছি?
Did I forget to take my tiffin? - আমার জামাটা কোথায়?
Where is my uniform? - আজকে কোন পিরিয়ড আছে?
Which period do we have today? - আমি কি একটু দেরি করে উঠেছি?
Have I woken up late? - আমার পেন খুঁজে পাচ্ছি না।
। can’t find my pen. - আমি প্রস্তুত হয়ে গেছি।
I am ready. - আমার কি জলখাবার নেওয়া উচিত?
Should I take some snacks?
In the Classroom
- স্যার, আমি কি আসতে পারি?
Sir, may I come in? - আমার কি বই খুলতে হবে?
Should I open my book? - আমি কি ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছি না।
I can’t see the blackboard. - আমাকে কি ডাস্টারটা দেবেন?
Please give me the duster. - আমার কি এই লাইনটা পড়তে হবে?
Do I have to read thisline? - স্যার, আমি আজ হোমওয়ার্ক করিনি।
Sir, I haven’t done my homework today. - আমার কি জানালাটা খোলা উচিত?
Should I open the window? - আমি কি পানি খেতে পারি?
Can I drink water? - এই অঙ্কটা আমি বুঝতে পারছি না।
I don’t understand this math. - আমার কি আবার বলতে হবে?
Do I have to repeat?
Talking to Teachers
- ম্যাম, আমার এই প্রশ্নটার উত্তর জানা নেই।
Ma’am, I don’t know the answer to this question. - আমি কি আগামীকাল জমা দিতে পারি?
Can I submit it tomorrow? - স্যার, অনুগ্রহ করে একটু ধীরে বলুন।
Sir, please speak a little slowly. - ম্যাম, আমি কি হেয় করতে পারি?
Ma’am, can I help you? - স্যার, আমার মার্কস কি কমেছে?
Sir, have my marks beenreduced? - আমি কি এই বইটা ধার নিতে পারি?
Can I borrow thisbook? - স্যার, আমি কি বসতে পারি?
Sir, may I sit down? - আমার বোধগম্য হচ্ছে না।
It is not clear to me. - এই টপিকটা কি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ?
Is this topic important for the exam? - আমার কি অতিরিক্ত ক্লাস নেওয়া উচিত?
Should I take extra classes?
With Friends
- তুই আজ কেমন আছিস?
How are you today? - আমার সাথে লাঞ্চ খাবি?
Will you have lunch with me? - কালকের ক্লাসটা মিস করেছিস? Did you miss yesterday’s class?
- আমার কলমটা দিতে পারবি? Can you give me your pen?
- চল আজ লাইব্রেরিতে যাই।
Let’s go to the library today. - তোর কী ভুল হয়েছে?
What’s wrong with you? - আমি তোর সাথে আসবো।
I will come with you. - এই সিনেমাটা তুই দেখেছিস?
Have you seen this movie? - আমার একটু হেল্প দরকার।
। need a little help. - আমরা কখন ফিরবো?
When will we return?
Canteen/Lunch Break
- আজকে মেনুতে কী আছে?
What’s on the menu today? - আমার এক প্লেট নুডলস দাও।
Give me a plate of noodles. - আমি কি এক গ্লাস জল পেতে পারি?
Can I have a glassof water? - বিলটা কত হলো?
How much is the bill? - আমি আজকে পকেট মানি ভুলে গেছি।
। forgot my pocket money today. - তুমি কি আমার সাথে সিট শেয়ার করবে?
Will you share the seat with me? - খাবারটা খুব সুস্বাদু লাগছে।
The food is looking very delicious. - আমার লাঞ্চের সময় কত?
What is the lunch time? - আমার কি চা খাওয়া উচিত?
Should I have some tea? - আমার টিফিনটা কোথায় রেখেছি?
Where have I kept my tiffin?
Exam Anxiety
- পরীক্ষার সিলেবাসটা কী?
What is the syllabus for theexam? - আমি কি ভালো রেজাল্ট করবো?
Will I get good marks? - আমার প্রস্তুতি ভালো হচ্ছে না।
My preparation is notgoing well. - আমার কী খারাপ নম্বর আসবে?
Will I get bad grades? - আমি কি নকল করতে পারি?
Can I cheat? (Try to avoidthis!) - এই পরীক্ষাটা খুব কঠিন মনে হচ্ছে।
This exam seems very tough. - আমি কি আমার সিট নম্বর জানি?
Do I know my seat number? - রেজাল্ট কবে দেবে?
When will the result be published? - আমার মা খুব টেনশনে আছেন।
My mother is very tense. - আমি যতটুকু পড়েছি, তাই যথেষ্ট?
Is what I have studied enough?
Returning Home
- আমার বাসটা কখন আসবে?
When will my bus arrive? - আমি কি হেঁটে বাড়ি যাবো?
Shall I walk home? - আজকের দিনটা ভালো কাটলো।
Today was a good day. - আমি খুব ক্লান্ত বোধ করছি।
। am feeling very tired. - আমাকে একটু বিশ্রাম নিতে হবে।
। need to take some rest. - স্যার আজ অনেক হোমওয়ার্ক দিয়েছেন।
Sir has given a lot of homework today. - আমার কি বাড়িতে ফোন করে জানাবো?
Should I call home and inform? - রাস্তায় খুব যানজট ছিল।
There was a huge traffic jam on the road. - আমি এখন বাড়ি পৌঁছেছি।।
have reached home - সাথে কেউ আসবে?
anyone coming with me?
Talking to Guardians
- আমার রিপোর্ট কার্ড দেখতে চান?
Do you want to see my report card? - আমার বাবা-মা খুব খুশি।
My parents are very happy. - আমি কি টিউশনে যেতে পারি?
Can I go to tuition? - আমার ফি জমা দেওয়ার সময় হয়ে গেছে।
It’s time to pay my fees. - আমি কি নতুন খাতা কিনতে পারি?
Can I buy a new notebook? - আমার সাইকেলটা ঠিক করতে হবে।
I need to get my bicycle repaired. - আমাকে কি বেশি করে পড়তে হবে?
Do I have to study more? - আমার ছুটি চাই।
I want a holiday. - স্কুলে আমার কেমন লাগে?
How do I feel at school? - আমি কি স্কুল ছেড়ে দিতে পারি?
Can I leave school? (Avoid this thought!)
Sports & Games
- আজকে আমাদের খেলা আছে।
We have a game today. - আমি কি ফুটবল খেলতে পারি?
Can I play football? - আমি ক্রিকেটে খুব ভালো।
। am very good at cricket. - আমাদের দল জিতেছে!
Our team has won! - কে জিতেছে?
Who won the match? - আমার ব্যাটিং খুব ভালো ছিল।
My batting was very good. - খেলায় আমার খুব মজা লাগে।
I enjoy playing sports. - আমি কি দৌড়াতে পারি?
Can I run? - আমরা কবে ফাইনাল খেলবো?
When will we play the final? - আমার জুতা খুলতে হবে।
I have to take off my shoes.
Miscellaneous
- আমি কি আমার সিটে বসতে পারি?
Can I sit in my seat? - আমি কি চুপ করবো?
Should I be quiet? - আমি কি বাথরুমে যেতে পারি?
Can I go to the washroom? - আমার কি আবার বলতে হবে?
Do I have to say it again? - আমার খুব ভয় করছে।
। am very scared. - আমার খুব আনন্দ হচ্ছে।
I am very happy. - আমার মন খারাপ।
I am sad. - আমার কী করা উচিত?
What should I do? - আমি এটা পারবো না।
I can’t do this. - আমি চেষ্টা করবো।
I will try.