এখানে দেওয়া হলো Tense কাকে বলে কত প্রকার ও কী কী? যা তোমাদের পড়তে সময় লাগবে ৪:৩০মিনিট।

Tense কাকে বলে?

 কোন কাজ কখন হয়েগেছে, হচ্ছে বা হবে তা বোঝানোর জন্য Verb-এর যে রূপ ব্যবহার করা হয়, তাকে Tense বলে।

যখন কোনো কাজের কথা বলা হয়, তখন সেই কাজটি এখন হচ্ছে, আগে হয়েছে নাকি পরে হবে-সেই সময়কে বোঝানোর জন্য ইংরেজিতে Tense ব্যবহার করা হয়।

নীচের Sentence-গুলি দেখ:

  1. Today is Monday.
    আজ সোমবার।
  2. Yesterday was Sunday.
    গতকাল রবিবার ছিল।
  3. Tomorrow will be Tuesday.
    আগামীকাল মঙ্গলবার হবে।

উপরের Sentence-গুলিতে বিভিন্ন সময়ের কথা বলা হয়েছে।

প্রথম – Sentence-এ is ক্রিয়াটি ‘আজ’ অর্থাৎ বর্তমান কাল বা Present Tense নির্দেশ করছে।

দ্বিতীয় – Sentence-এ ‘was’ ক্রিয়াটি ‘গতকাল’ অর্থাৎ অতীত কাল বা Past Tense নির্দেশ করছে।

তৃতীয় – Sentence-এ ‘will be ক্রিয়াটি আগামী কাল অর্থাৎ ভবিষ্যৎ কাল বা Future Tense নির্দেশ করছে।

এইভাবে Verb-এর কাজ সম্পন্ন হওয়ার সময়কে Tense বা ক্রিয়ার কাল বলে।

Tense কত প্রকার ও কী কী?

ইংরেজিতে Tense প্রধানত তিন প্রকার। যেমন-

1. Present Tense (বর্তমান কাল)

2. Past Tense (অতীত কাল)

3. Future Tense (ভবিষ্যৎ কাল)

Scroll to Top