Regret Meaning In Bengali | REGRET – বাংলা

Regret

উচ্চারণ: রি-গ্রেট (re-gret)

অর্থ: অনুশোচনা, আফসোস, দুঃখ প্রকাশ করা, কোনো কাজের জন্য পরে খারাপ লাগা।

Meaning Explanation

Regret এমন একটি অনুভূতি, যখন কোনো কাজ করার পরে বা না করার কারণে মনে আফসোস বা অনুশোচনা হয়। দৈনন্দিন জীবনে পরীক্ষার জন্য ঠিকমতো পড়াশোনা না করা, সময় নষ্ট করা, কাউকে কষ্ট দিয়ে ফেলা, সুযোগ হারানো বা ভুল সিদ্ধান্ত নেওয়ার পর মানুষ প্রায়ই regret অনুভব করে। আবার কোনো খারাপ খবর জানাতেও ভদ্রভাবে regret ব্যবহার করা হয়।

British vs American English 

উচ্চারণ ও ব্যবহারে বড় কোনো পার্থক্য নেই।

British: /rigret/ “রি-গ্রেট”, এখানে শেষের ‘t’ বেশ পরিষ্কার ও খানিকটা জোরে উচ্চারিত হয়। 

American: /rigret/ “রি-গ্রেট’ই বলা হয়, তবে অনেকে ‘t’ টা একটু নরম করে বলে।

বানানে কোনো পরিবর্তন হয় না, অর্থেরও অদল-বদল নেই। দুঃসংবাদ জানানোর বেলায় “I regret to say…” ব্রিটিশ ও আমেরিকান দুই অঞ্চলেই সমান ফपौल।

Part of Speech

 Regret ইংরেজি শব্দটি Noun (বিশেষ্য) এবং Verb (ক্রিয়া) হিসেবে বাক্যে বসে। 

Noun: His face showed deep regret. (তার চেহারায় গভীর অনুশোচনা দেখা গেল।) 

Verb: I regret my decision. (আমি নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করছি।)

Sentences 

  1. I really regret not learning English when I was in school.
    আমি সত্যিই আফসোস করি যে স্কুলে থাকতে ইংরেজিটা শিখিনি।
  2. Now I regret it every single day.
    এখন প্রতিটা দিন আমি এটার জন্য অনুতাপ করি।
  3. I sent a message immediately, expressing my regret.
    সঙ্গে সঙ্গে আমি নিজের অনুশোচনা জানিয়ে মেসেজ পাঠিয়ে
    দিলাম।
  4. It’s no use crying over spilled milk, but I can’t help regretting it.
    ছিটকে পড়া দুধ নিয়ে কাঁদার মানে হয় না, তবু আফসোস থামাতে পারছি না।
  5. I regret that I wasn’t there for you when you needed me most.
    আমার খুব আফসোস হয় যে যখন তোমার আমাকে সবচেয়ে বেশি দরকার ছিল, আমি পাশে ছিলাম না।
  6. He said he has absolutely no regrets about quitting the toxic workplace.
    ও বলল যে বিষাক্ত অফিস ছাড়ার ব্যাপারে তার একটুও আফসোস নেই।
  7. I regretted my angry words the moment they left my mouth.
    রাগের মাথায় কথাগুলো মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমার আফসোস হলো।
  8. You’ll regret this harsh comment later, trust me.
    পরে তুই এই কড়া মন্তব্যের জন্য আফসোস করবি, কথা দিচ্ছি।
  9. I don’t want to live a life full of regret anymore.
    আমি আর আফসোস-ওরা জীবন বাঁচতে চাই না।
  10. Looking back, I have so many regrets about my university years.
    পেছনে তাকালে ভার্সিটির সময়গুলো নিয়ে এত এত আফসোস জমে আছে।
  11. But I’ve slowly learned to accept my regrets and move forward.
    তবে ধীরে ধীরে নিজের আফসোসগুলো মেনে নিয়ে সামনে এগোতে শিখেছি।
  12. He expressed deep regret for the misunderstanding he caused.
    নিজের সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য ও গভীর দুঃখপ্রকাশ করল।
  13. A simple ‘sorry’ won’t fix everything, but I truly regret hurting you.
    একটা ‘সরি’ বললে সব ঠিক হবে না, কিন্তু সত্যি বলছি তোমাকে কষ্ট দিয়ে আমি খুব আফসোসে আছি।
  14. I regret to inform you that tonight’s event has been postponed.
    দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ রাতের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
  15. They sent a letter offering their regrets for not attending the reception.
    তারা রিসেপশনে আসতে না পারার আফসোস জানিয়ে একটি চিঠি পাঠাল।
  16. After all these years, I still regret not telling her how I felt.
    এতগুলো বছর পেরিয়ে গেছে, তবু ওকে নিজের মনের কথা না বলার আফসোস রয়েই গেছে।

Common Mistakes

Mistake 1: regret-এর পর ভুলভাবে to verb ব্যবহার করে অনেকে বলেন “I regret to telling him”- এটা ভুল। অতীতের কোনো কাজের জন্য আফসোস বোঝাতে regret verb-ing (gerund) হয়। 

সঠিক: “I regret telling him.”  আর ফর্মালি দুঃসংবাদ দিতে regretto verb হয়, যেমন “We regret to inform you…” মনে রাখতে হবে এখানে ‘regret’ মানে ব্যক্তিগত অনুশোচনা নয়, আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ।

Mistake 2: regret-এর plural নিয়ে দ্বিধা “My all regrets” না বলে “All my regrets” বলাটা স্বাভাবিক। তবে idiomatic phrase হিসেবে “I have no regrets” বহুল প্রচলিত।”। have no regret” বললেও ভুল নয়, কিন্তু কম ন্যাচারাল শোনায়। স্পিকিংয়ে “no regrets” ব্যবহার করাই ভালো।

Mistake 3: regret আর sorry-কে একেবারে এক মনে করা “I regret I am late” ব্যাকরণগতভাবে ঠিক হলেও খুব ফর্মাল। বাস্তব জীবনে “I’m sorry I’m late” অনেক বেশি স্বতঃস্ফূর্ত শোনায়। regret অনুভূতি ও চিন্তার জায়গা থেকে আসে, sorry সরাসরি ক্ষমা বা সহানুভূতির প্রকাশ। তাই ক্যাজুয়াল সিচুয়েশনে sorry বেশি চলে।

Important Tips

Tip 1: হালকা আফসোস বোঝাতে ‘feel bad’ ব্যবহার করো বন্ধুকে বলতে চাইলে “I regret eating your chocolate” না বলে”। feel bad about eating your chocolate” বললে কথাটা বেশি স্বাভাবিক লাগে। regret একটু গভীর ও ভারী শব্দ।

Tip 2: স্পিকিংয়ে 1 wish I had…’ দিয়ে অনুশোচনা প্রকাশ করো ” I regret not travelling more” এর চেয়ে “I wish I had travelled more” বলাটা দৈনন্দিন কথায় ঢের বেশি ইউজ হয়। এতে ইংরেজি অনেকটা দেশি স্পিকারের মতো শোনায়।

Tip 3: লেখায় ফর্মাল regret-এর ব্যবহার শিখে রাখো অফিশিয়াল ইমেইলে “We regret to inform you that…” বা “it is with regret that we..” এই প্যাটার্ন কাজে লাগে। মনে রেখো, এটা ব্যক্তিগত কান্নাকাটি নয়, প্রফেশনাল দুঃখপ্রকাশ।

Tip 4: পঠন ভুল এড়াতে “অতীত regret-ing” সূত্রটা মনে গেঁথে নাওযখনই “অতীতে করা কোনো কিছুর জন্য খারাপ লাগছে” এমন বলবে, সঙ্গে সঙ্গে চিন্তা করবে পরবর্তী verb-এর সঙ্গে ing যোগ করবে-regret not going, regret saying, regret spending. আর ফর্মাল ঘোষণার সময় শুধু regret to inform/tell/say দিয়েই কাজ চালাবে।

 

 Common Phrases 

Regret doing something কোনো কাজ করার জন্য আফসোস করা regret not doing something কোনো কাজ না করার জন্য আফসোস করা

  • sincerely regret- আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা
  • deeply regret – গভীরভাবে অনুশোচনা করা regret to inform- দুঃখের সঙ্গে জানানো
  • live with regret – আফসোস নিয়ে বেঁচে থাকা
  • have no regrets – কোনো আফসোস না থাকা
  • express regret – দুঃখ প্রকাশ করা
  • full of regret – অনুশোচনায় ভরা
  • regret one’s decision – নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করা

Synonyms

Remorse  অনুতাপ
Rue  আফসোস করা
Lament  বিলাপ করা
Sorrow  দুঃখ
Disappointment হতাশা
Guilt অপরাধবোধ
Shame লজ্জা
Repentance  অনুশোচনা
Sadness বিষ্যাতা
Contrition আন্তরিক অনুশোচনা

Antonyms

Satisfaction  সন্তুষ্টি
Happiness সুখ
Joy আনন্দ
Delight উল্লাস
Pride পর্ব
Confidence আত্মবিশ্বাস
Contentment তৃপ্তি
Pleasure আনন্দ

Related  Words

Apologize  ক্ষমা চাওয়া
Forgive  ক্ষমা করা
Mistake  ভুল
Error ভাটি
Lesson শিক্ষা
Failure ব্যর্থতা
Realize উপলব্ধি করা
Reflect ডেবে দেখা
Admit স্বীকার করা
Accept মেনে নেওয়া

Nearby Words

  • Regretful
  • Regrettable
  • Regrettably
  • Remorse
  • Repent
  • Repentance
  • Guilty
  • Apology
  • Sorry
  • Mistake

Summary

Regret শব্দের অর্থ অনুশোচনা, আফসোস বা দুঃখ প্রকাশ করা। এটি Noun এবং Verb-দুইভাবেই ব্যবহৃত হয়। অতীতে করা বা না করা কোনো কাজের জন্য খারাপ লাগা বোঝাতে regret খুবই প্রচলিত। আবার আনুষ্ঠানিকভাবে খারাপ খবর জানাতেও We regret to inform you…. ব্যবহৃত হয়। ইংরেজি কথোপকথন, লেখা এবং পরীক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত শব্দ।

See also in

Scroll to Top