Politeness and Etiquette Bengali to English sentences শিখুন সহজভাবে। প্রতিদিন কথা বলার জন্য ১০০+ ইংরেজি বাক্য, বাংলা অর্থসহ। Spoken English, Daily Use Sentences এবং English Conversation -এর গাইড।
Greetings & Well-being
- সুপ্রভাত! আজ কেমন আছেন?
Good morning! How are you today? - আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন?
I’m fine, thanks. And you? - আপনার সকালটা কেমন যাচ্ছে?
How’s your morning going? - আশা করি সবাই ভালো আছেন।
Hope everyone is well. - বাড়িতে সকলে কুশল তো?
Is everyone okay at home? - আপনার মা-বাবা কেমন আছেন?
How are your parents? - ওঁদের আমার সাদর প্রণাম জানাবেন।
Please give my warm regards to them. - ৪. আপনাকে অনেক দিন পর দেখে ভালো লাগলো।
It’s great to see you after so long. - আপনার সাথে আবার দেখা হওয়াটা সত্যিই আনন্দের।
It’s truly a pleasure to meet you again. - আপনি কি ভালো আছেন? আমি একটু চিন্তিত ছিলাম।
Are you alright? I was a bit worried.
Introduction & Conversation
- আপনার নাম কি?
What’s your name? - আপনিই কি জনাব নারায়ণ স্বামী?
Are you Mr. Narayan Swami? - আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম।
I’m very pleased to know you. - আমার নাম রিয়া, আমি এখানেই কাজ করি।
My name is Riya, I work here. - আপনাকে ফোনে বলতে পারি?
Can I speak to you over the phone? - আপনার মতামত জানতে খুব আগ্রহী।
I’m very eager to know your opinion. - আমি কি একটু বসতে পারি?
May I sit down for a while? - দয়া করে আপনি বলুন, আমি শুনছি।
Please go ahead, I’m listening. - আপনি কী বিষয়ে জানতে চান?
What would you like to know? - আমার কথা শেষ করতে দিন, তারপর আপনি বলবেন।
Let me finish, then you can speak.
Help & Assistance
- আপনি কি দয়া করে আমাকে হাসপাতালের রাস্তাটা বলতে পারবেন? –
Could you please tell me the way to the hospital? - একটু সাহায্য করবেন কি?
Will you please help me a little? - আমার এই কাজটায় একটু গাইড দরকার।
I need a little guidance on this work. - আমি কি আপনার স্কুটারে একটু লিফট পেতে পারি?
Could I get a lift on your scooter? - দয়া করে দরজাটা একটু খুলে দেবেন?
Could you please open the door? - আমার জন্য যদি একটু সময় দেন, তাহলে ভালো হয়।
It would be nice if you could spare some time for me. - আপনার কাছে যদি একটু পেন থাকে, দেবেন?
If you have a pen, could you give me one? - আমি এই ফর্মটা পূরণ করতে পারছি না, একটু দেখবেন?
। can’t fill out this form, could you take a look? - বাচ্চাটাকে একটু সামলাবেন? আমি মুহূর্তে আসছি।
Could you handle the kid for a moment? I’ll be right back. - আমার মোবাইলটা একটু দেখবেন, কেন কাজ করছে না? –
Could you check my phone, why isn’t it working?
Permission & Polite Requests
- আমি কি ভেতরে আসতে পারি?
May I come in? - আমি কি একটু জল খেতে পারি?
Can I have some water? - আপনি কি এখানে বসতে দেবেন?
Would you let me sit here? - আমি কি আপনাকে একটু বিরক্ত করতে পারি?
May I disturb you for a moment? - দয়া করে একটু থামুন, আমি কিছু বলি।
Please stop for a moment, let me say something. - আমি যদি কাল আসি, আপত্তি আছে কি?
Would you mind if I come tomorrow? - আমার ফোনটা চার্জ দিতে পারি কি এখানে?
Can I charge my phone here? - আপনি কি দয়া করে একটু সরবেন?
Could you please move a little? - আমাকে একটু সময় দিন, আমি ফিরে আসছি।
Give me a moment, I’ll be back. - আমি আপনার সাথে একটু ব্যক্তিগত কথা বলতে পারি?
Can I speak to you privately for a bit?
Thanks & Gratitude
- আপনাকে অনেক ধন্যবাদ।
Thank you very much. - আপনার এই সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ।
I’m grateful for your help. - আপনার আতিথেয়তার জন্য অসংখ্য ধন্যবাদ।
Many thanks for your hospitality. - আপনি যে আমার কথা শুনলেন, তার জন্য ধন্যবাদ।-
Thanks for listening to me. - আমার জন্য এত কিছু করার জন্য আপনাকে সাধুবাদ জানাই। –
I appreciate all you’ve done for me. - আপনার উপহারটা পেয়ে আমি খুব খুশি হয়েছি।
। was very happy to receive your gift. - আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
Thanks for giving me your time. - আপনার পরামর্শ সত্যিই কাজে লাগলো, ধন্যবাদ।
Your advice really helped, thanks. - আপনাদের পুরো টিমকে ধন্যবাদ জানাই।
Thanks to your entire team. - আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ।
Heartfelt thanks to everyone from my side.
Apology, Sympathy & Regret
- আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাই।
I made a mistake, I apologize. - আমি আপনাকে কষ্ট দিয়েছি, তার জন্য দুঃখিত।
I’m sorry for causing you trouble. - অসুবিধার জন্য ক্ষমা করবেন।
Please forgive me for the inconvenience. - আমি বুঝতে পারিনি, তাই ভুল বলেছি।
I didn’t understand, so I said wrong. - আপনার যদি কোনো কষ্ট হয়, আমি দুঃখিত।
If you felt any hurt, I’m sorry. - এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, মাফ করবেন।
I don’t have anything right now, please excuse me. - আমি যে দেরি করেছি, তার জন্য দুঃখিত।
I’m sorry for being late. - আপনার সাথে এমন আচরণের জন্য লজ্জিত।
I’m ashamed of my behaviour with you. - আমি আপনার জায়গায় বসে অনুভব করতে পারছি।
I can feel what you’re going through. - আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, জানবেন।
Just so you know, I feel really sad for you.
Compliments & Encouragement
- আপনার জামাটা খুব সুন্দর দেখাচ্ছে।
Your shirt looks really nice. - আপনার কথা বলার ভঙ্গিটা দারুণ।
Your way of speaking is wonderful. - আপনি আজকে খুব ভালো দেখছেন।
You look really good today. - আপনার কাজটা সত্যিই অসাধারণ। –
Your work is truly amazing. - আপনার মতো বন্ধু পেয়ে আমি গর্বিত। –
I’m proud to have a friend like you. - আপনার আত্মবিশ্বাস সত্যিই প্রশংসনীয়।
Your confidence is really admirable. - এই কঠিন সময়েও আপনার ধৈর্য দেখে মুগ্ধ।
I’m impressed by your patience even in this tough time. - আপনি যে এত সুন্দর গান গাইতে পারেন, জানতাম না।
। didn’t know you could sing so beautifully. - আপনার নতুন চুলের স্টাইলটা খুব মানিয়েছে।
Your new hairstyle suits you a lot. - আপনি যদি চান, আপনি আরও ভালো করতে পারবেন।
If you want, you can do even better.
Invitation & Hospitality
- আজ রাতে আমার বাসায় খেতে আসবেন?
Will you come to my place for dinner tonight? - দয়া করে একটু চা খেয়ে যান।
Please have some tea before you go. - আপনাদের আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি।
I’m inviting you to our event. - আপনি আসতে পারলে খুব ভালো হয়।
It would be great if you could come. - মনে করবেন এটাই আপনার নিজের বাড়ি, কোনো লৌকিকতার দরকার নেই।
Consider this your own home, no formality needed. - আমার জন্মদিনে আসবেন তো?
Will you come to my birthday? - দুপুরের খাবারটা আমার সঙ্গে খাবেন?
Will you have lunch with me? - আমাদের বাড়িতে আসবেন, আমি নতুন রান্না শিখেছি।
Come to our house, I’ve learned a new dish. - আমার বিবাহ বার্ষিকীতে অবশ্যই আসবেন।
Please do come to our wedding anniversary. - আমি একটি ছোট্ট পার্টি দিচ্ছি, আপনাকে খুব বিশেষ অতিথি মনে করছি।
I’m having a small party, I consider you a special guest.
Farewell, Wishes & Goodbye
- আচ্ছা, এখন যাই, দেখা হবে।
Alright, I’ll go now, see you later. - ভালো থাকবেন, যত্ন নেবেন।
Take care, stay well. - আবার যখন দেখা হবে, তখন অনেক কথা হবে।
When we meet again, we’ll have lots to talk about. - আপনার জন্য শুভকামনা রইল।
Best wishes for you. - আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক।
May your future be bright. - জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
Many happy returns of the day. - নতুন বছর আপনার জন্য সুখ বয়ে আনুক।
May the new year bring you happiness. - বিদায়, যাত্রা নিরাপদ হোক।
Goodbye, have a safe journey. - আপনার সাথে কাজ করে খুব ভালো লাগলো।
It was a pleasure working with you. - আমি আপনার কথা মনে রাখব, আবার দেখতে আসব।
I’।। remember you, I’ll come to see you again.
Everyday Situations
- আপনার কাছে এখন সময় কত?
What time is it now? (by your watch) - আবহাওয়া আজ খুব সুন্দর, তাই না?
The weather is lovely today, isn’t it? - আমি কি আপনার সাথে একটু হাঁটতে পারি?
Can I walk with you a bit? - আপনি এই জায়গাটা চেনেন?
Do you know this place? - দয়া করে একটু ধীরে বলবেন, বুঝতে পারছি না।
Could you speak a bit slowly, I can’t understand. - আমার একটু মাথা ব্যথা করছে, আপনি কি কোনো ওষুধ দিতে পারবেন?
I have a slight headache, can you give me some medicine?
- এই কাজটা শেষ করতে আমার একটু সাহায্য লাগবে।
I need a little help to finish this work.
- আপনি কি একটু চুপ করে থাকবেন? আমি পড়ছি।
Could you be quiet for a while? I’m studying.
- আমি আপনাকে বিশ্বাস করি, আপনি যা বলেন তাই সঠিক।
I trust you, whatever you say is right.
- আপনার কাছে আমার এই ছোট্ট অনুরোধটা রাখছি- সবসময় সুস্থ ও খুশি থাকবেন।
। have this small request – always stay healthy and happy.