Always /adverb/
উচ্চারণ: অল-ওয়েইজ (awL-wayz)
অর্থ: সর্বদা, সবসময়
Explanation
“Always” শব্দটা দিয়ে বোঝানো হয় এমন কিছু যা প্রতিবার, প্রতি মুহূর্তে বা অবিরাম ঘটে- কোনো ব্যতিক্রম ছাড়াই। দৈনন্দিন জীবনে কারো অভ্যাস বর্ণনা করতে (“সে সবসময় দেরি করে”), কাউকে ভরসা দিতে (“আমি সবসময় তোমার পাশে আছি”), কোনো নিয়ম বা সত্য প্রকাশ করতে (“সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে”), বা কোনো প্রতিশ্রুতি দিতে এই শব্দটা ব্যবহার করা হয়। এটা প্রায়ই বর্তমান কালের (Present Simple Tense) সঙ্গে ব্যবহৃত হয়।
Part of Speech
“Always” একটি Adverb (ক্রিয়া-বিশেষণ) হিসেবে ব্যবহৃত হয়। এটি সাধারণত ক্রিয়ার আগে বা “to be” verb-এর পরে বসে।
Usage Note
- Position: “Always” সাধারণত main verb-এর আগে বসে (I always drink tea), কিন্তু “to be” verb (am/is/are/was/were) এবং auxiliary verb (can, will, have, should ইত্যাদি)-এর পরে বসে (She is always late, You can always call me)।
- Common mistake: “I always am late” ভুল গঠন। সঠিক হবে “I am always late”। “to be” verb-এর আগে “always” বসানো একটা খুব কমন ভুল, যেটা এড়িয়ে চলা উচিত।
- With Continuous Tense : সাধারণত Present Simple-এর সঙ্গে ব্যবহৃত হলেও, “always” মাঝে মাঝে Present Continuous-এর সঙ্গেও বসে বিরক্তি বা অভিযোগ বোঝাতে যেমন, “He is always complaining about everything” (ও সবসময় সবকিছু নিয়ে অভিযোগ করে- এখানে একটা বিরক্তির সুর আছে)।
- Confusion with “all ways”:”Always” (একটা শব্দ, অর্থ সর্বদা) আর “all ways” (দুইটা আলাদা শব্দ, অর্থ “সমস্ত উপায়ে”) – এই দুটো গুলিয়ে ফেলা যাবে না। যেমন: “He always helps me” (সে সবসময় আমাকে সাহায্য করে) বনাম “He supports me in all ways” (সে সবভাবে আমাকে সাহায্য করে)।
20 Sentences with Always
Always শব্দ দিয়া ২০টি ইংরেজি বাক্য-
- I always drink tea in the morning.
আমি সকালে সবসময় চা খাই। - She always forgets her keys.
ও সবসময় চাবি ভুলে যায়। - You always say that!
তুমি সবসময় এটাই বলো! - He’s always late for class.
সে সবসময় ক্লাসে দেরি করে। - We always hang out on weekends.
আমরা সবসময় উইকএন্ডে আড্ডা দিই। - My mom always worries about me.
আমার মা সবসময় আমার জন্য চিন্তা করেন। - I’ll always remember this trip.
আমি এই ট্রিপটা সবসময় মনে রাখব। - Traffic here is always crazy.
এখানকার ট্রাফিক সবসময়ই ভয়াবহ। - He always keeps his promises.
সে সবসময় তার কথা রাখে। - You can always call me, okay?
তুমি সবসময় আমাকে ফোন করতে পারো, ঠিক আছে? - This shop is always crowded.
এই দোকানে সবসময় ভিড় থাকে। - She’s always smiling, no matter what.
যাই হোক না কেন, ও সবসময় হাসিমুখে থাকে। - I always double-check my work.
আমি সবসময় আমার কাজ দুবার চেক করি। - Dad always makes fun of me.
বাবা সবসময় আমাকে নিয়ে মজা করে। - It’s always cold in this office.
এই অফিসে সবসময় ঠান্ডা থাকে। - They always fight over small things.
ওরা সবসময় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে। - I always feel sleepy after lunch.
লাঞ্চের পর আমার সবসময় ঘুম পায়। - You’re always welcome here.
তোমাকে এখানে সবসময় স্বাগতম। - He always has an excuse ready.
সবসময় ওর কাছে একটা না একটা অজুহাত রেডি থাকে। - I always thought you were funny.
আমি সবসময়ই ভাবতাম তুমি মজার মানুষ।
Synonyms
Always এর সমার্থক শব্দ গুলি হলো:
- Forever
- Constantly
- Continually
- Continuously
- Perpetually
- Invariably
- Consistently
- Every time
- All the time
- Repeatedly
Antonyms
Always এর বিপরীত শব্দ গুলি হলো:
- Never
- Sometimes
- Occasionally
- Rarely
- Seldom
- Infrequently
Nearby Words
- Already
- Also
- Altogether
- Although
- Altitude
See Also
Related Words
- Before শব্দের বাংলা অর্থ ও ব্যবহার
- After শব্দের বাংলা অর্থ ও ব্যবহার
- Pookie শব্দের বাংলা অর্থ ও ব্যবহার
Summary
এটি একটি Adverb, যা প্রতিদিনের “Always” মানে সর্বদা বা সবসময় কথোপকথনে অভ্যাস, নিয়ম বা প্রতিশ্রুতি বোঝাতে ব্যবহৃত হয়। এই শব্দটা রপ্ত করলে তোমার স্পোকেন ইংলিশ আরও স্বাভাবিক ও আত্মবিশ্বাসী শোনাবে।

















