প্রাণী ও পাখিরা বিভিন্ন ধরনের শব্দ করে যেগুলোকে ইংরেজিতে “Cries of Animals and birds” বলা হয়। ইংরেজি শিখার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে নতুনদের জন্য। এই পোস্ট আপনি সহজভাবে ইংরেজি উচ্চারণসহ শিখতে পারবেন পশু পাখির বিভিন্ন ডাক বাংলা অর্থসহ।
Animals Sound
- Bark ব্যা(র)র্ক – কুকুরের ডাক
- Bellow বেলৌ – ষাঁড়ের ডাক
- Bleat ব্লিট – বাছুরের ডাক, ভেড়ার ডাক বা ছাগলের ডাক
- Bray ব্রেই – গাধার ডাক
- Growl গ্রাউল – বাঘের বা ভাল্লুকের ডাক
- Grunt গ্রান্ট্ – শুকরের ডাক
- Hiss হিস্ – সাপের ফোসফোস শব্দ
- Low লৌ – গরুর ডাক
- Mew মিউ – বিড়ালের ডাক
- Neigh নে – ঘোড়ার ডাক
- Roar রর্ – সিংহের গর্জন
- Trumpet ট্রাম্পেট্ – হাতির ডাক
- Yelp ইয়েল্প্ – শিয়ালের ডাক
Birds and insect sound
- Buzz বাজ্ – মাছির ভোঁ ভোঁ বা ভনভন
- Cackle ক্যাকল – রাজহাঁসের ডাক
- Caw ক্য – কাকের ডাক
- Chatter চ্যাটার – বাঁদরের কিচিরমিচির ডাক
- Chirp চ্যা(র)প – পাখির ডাক
- Coo কূ – পায়রার ডাক
- Croak ক্রৌক্ – ব্যাঙের ডাক
- Crow ক্রৌ – মোরগের ডাক
- Hoot হুট্ – পেঁচার ডাক
- Hum হাম – মৌমাছির গুনগুন শব্দ
- Quack ক্যোয়্যাক্ – পাতি হাঁসের ডাক
- Scream স্ক্রিম – ময়ূরের ডাক এবং শকুনের ডাক
- Screech স্কীচ্ – পেঁচার ডাক
- Squeak স্কুইক – ইঁদুরের ডাক
- Howl হাওল – নেকড়ের ডাক




