Introvert Meaning In Bengali

Introvert

উচ্চারণ: ইন্ট্রোভার্ট (in-tro-vert)

অর্থ: অন্তর্মুখী ব্যক্তি, নিরিবিলি পরিবেশ পছন্দ করে এমন ব্যক্তি।

Meaning Explanation

Introvert এমন একজন মানুষকে বোঝায় যিনি সব সময় অনেক মানুষের সঙ্গে মিশতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তিনি সাধারণত শান্ত পরিবেশ, নিজের চিন্তা, বই পড়া, শেখা বা অল্প কয়েকজন ঘনিষ্ঠ মানুষের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন। তবে introvert হওয়া দুর্বলতা নয়। অনেক সফল মানুষও introvert হন এবং তারা মনোযোগ, পরিকল্পনা ও গভীর চিন্তার মাধ্যমে ভালো কাজ করেন।

Part of Speech

Introvert শব্দটি এটি Noun, Verb ও Adjective-তিনটিই হতে পারে, তবে Noun হিসেবেই বেশি ব্যবহৃত হয়।

Common Phrases 

  • Introvert personality – অন্তর্মুখী ব্যক্তিত্ব
  • An introvert person একজন অন্তর্মুখী মানুষ
  • Quiet introvert- শান্ত স্বভাবের অন্তর্মুখী ব্যক্তি
  • Natural introvert – স্বভাবগতভাবে অন্তর্মুখী ব্যক্তি
  • Social introvert সামাজিক হলেও একা থাকতে পছন্দ করে এমন অন্তর্মুখী ব্যক্তি
  • Introvert by nature – স্বভাবে অন্তর্মুখী
  • Highly introverted – খুবই অন্তর্মুখী
  • Proud introvert – নিজের অন্তর্মুখী স্বভাব নিয়ে স্বচ্ছন্দ ব্যক্তি
  • Stay like an introvert – অন্তর্মুখী মানুষের মতো থাকা
  • Understand an introvert – একজন অন্তর্মুখী মানুষকে বোঝা

Sentences 

  1. I’m an introvert, so I enjoy quiet places.
    আমি অন্তর্মুখী, তাই শান্ত জায়গা ভালো লাগে।
  2. I’m not shy, I’m just introverted.
    আমি লাজুক নই, আমি শুধু অন্তর্মুখী।
  3. Being an introvert is completely normal.
    অন্তর্মুখী হওয়া একদম স্বাভাবিক।
  4. My brother is a true introvert.
    আমার ভাই সত্যিকারের একজন অন্তর্মুখী।
  5. She is an introvert who enjoys reading books alone.
    সে একটু অন্তর্মুখী, একা বসে বই পড়তে ভালোবাসে।
  6. Being an introvert doesn’t mean you are unfriendly.
    অন্তর্মুখী হওয়া মানে এই নয় যে তুমি অমিশুক।
  7. He is an introvert, but he is very kind.
    সে অন্তর্মুখী, কিন্তু খুব ভালো মানুষ।
  8. An introvert often feels comfortable in quiet places.
    অন্তর্মুখী মানুষ সাধারণত শান্ত জায়গায় স্বস্তি পায়।
  9. My brother is an introvert and avoids large crowds.
    আমার ভাই অন্তর্মুখী, তাই বেশি ভিড় এড়িয়ে চলে।
  10. The introvert smiled instead of speaking.
    অন্তর্মুখী ছেলেটা কথা না বলে শুধু হাসল।
  11. Many introverts enjoy spending time by themselves.
    অনেক অন্তর্মুখী মানুষ একা সময় কাটাতে পছন্দ করে।
  12. She accepted that she is an introvert.
    সে মেনে নিয়েছে যে সে অন্তর্মুখী।
  13. An introvert may need time to open up.
    অন্তর্মুখী মানুষ সহজে মনের কথা বলে না, একটু সময় লাগে।
  14. He is an introvert, but he speaks confidently when needed.
    সে অন্তর্মুখী, তবে দরকার হলে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে।
  15. Being an introvert is a natural personality trait.
    অন্তর্মুখী হওয়া স্বাভাবিক ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্য।
  16. The introvert preferred a small group of friends.
    অন্তর্মুখী মানুষ সাধারণত অল্প কয়েকজন বন্ধুই পছন্দ করে।
  17. She doesn’t like noisy parties because she is an introvert.
    সে অন্তর্মুখী, তাই খুব হইচই পার্টি পছন্দ করে না।
  18. An introvert can also be a good leader.
    অন্তর্মুখী মানুষও ভালো নেতা হতে পারে।
  19. He felt relaxed after spending time alone.
    একা কিছু সময় কাটিয়ে সে অনেক শান্ত লাগছিল।
  20. People often misunderstand an introvert.
    অনেক সময় মানুষ অন্তর্মুখী মানুষকে ভুল বোঝে।
  21. She is an introvert, but she loves helping others.
    সে অন্তর্মুখী, কিন্তু অন্যদের সাহায্য করতে খুব ভালোবাসে।
  22. The teacher encouraged the introvert to share his ideas.
    শিক্ষক অন্তর্মুখী ছাত্রটিকে নিজের মতামত বলতে উৎসাহ দিলেন।
  23. An introvert usually listens more than talks.
    অন্তর্মুখী মানুষ সাধারণত বেশি শোনে, কম কথা বলে।
  24. Every introvert has a unique way of expressing feelings.
    প্রত্যেক অন্তর্মুখী মানুষের নিজের অনুভূতি প্রকাশ

Synonyms 

Synonym বাংলা অর্থ
Reserved  সংযত, কম মিশুক
Quiet শান্ত স্বভাবের
Shy লাজুক (সব ক্ষেত্রে Introvert-এর সমার্থক নয়)
Reticent  কম কথা বলে এমন
Reflective  চিন্তাশীল
Self-contained নিজের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধ করে এমন

 

Note: Shy এবং Introvert এক জিনিস নয়। একজন introvert লাজুক নাও হতে পারেন; তিনি শুধু একা বা ছোট পরিসরে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

Antonyms 

  • Extrovert – বহির্মুখী ব্যক্তি
  • Outgoing – সবার সঙ্গে সহজে মিশতে পারে এমন
  • Sociable – মিশুক
  • Talkative – বেশি কথা বলে এমন
  • Friendly – বন্ধুসুলভ
  • Expressive – সহজে অনুভূতি প্রকাশ করে এমন
  • Gregarious – দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে এমন
  • Open – খোলামেলা স্বভাবের

Nearby Words

  • Introverted (অন্তর্মুখী)
  • Introversion (অন্তর্মুখিতা)
  • Extrovert (বহির্মুখী ব্যক্তি)
  • Extroverted (বহির্মুখী)
  • Personality (ব্যক্তিত্ব)
  • Character (চরিত্র)
  • Quiet (শান্ত)
  • Reserved (সংযত)
  • Social (সামাজিক)
  • Confidence (আত্মবিশ্বাস)

Common Mistakes

একজন বাংলাভাষী শিক্ষার্থী হিসেবে Introvert নিয়ে এই টি ভুল কিন্তু করবেন না!

Mistake 1.

❌ “I am introvert.”

✅ “I am an introvert.”

← কারণ Introvert একটি Countable Noun (গণনাযোগ্য বিশেষ্য)। তাই a বা an লাগবেই। যেহেতু উচ্চারণ স্বরবর্ণ (ভাওয়েল) দিয়ে শুরু (ইন), তাই an হবে।

Mistake 2

❌ “Intravert” বা “Introverd”

“Introvert” (মনে রাখবেন: Intro + vert। “e” বসবে, “a” নয়, আর শেষে “t” বসবে, “d” নয়)।

Mistake 3

সঠিক উচ্চারণ: “ইন-ট্রো-ভার্ট”। জোর দিতে হবে “ট্রো”-এর উপরে।

উচ্চারণ: ‘ইন-ট্রা-ভার্ট” (ভুল স্ট্রেস)

Mistake 4

❌ “I introvert myself from the party.”

✅ I’m introverting today.”

✅”I withdraw myself from the party.” অথবা বাক্যটি বলুন “।

মনে রাখবেন, Introvert Verb হলেও স্পোকেন ইংরেজিতে এভাবে myself দিয়ে ব্যবহার কম হয়।

Mistake 5

Introvert মানে “লাজুক” (Shy) – এটি সবচেয়ে বড় ভুল।

Introvert মানে “এনার্জি উৎস” (Energy Source) – একা থাকলে এনার্জি ফেরে। Shy হচ্ছে সামাজিক উদ্বেগ (Social Anxiety)। এরা আলাদা জিনিস।

Importent Tips

শুধু শব্দ জানলেই হয় না, সেটা কীভাবে ব্যবহার করবেন সেটা জানতে হবে:-

Tip 1

মনে রাখবেন, Introvert যখন Noun হয়, তখন তার আগে Article (a/an) বসেই। আর Adjective করলে বলবেন Introverted (যেমন: She is introverted.)। এটি অনেক বেশি ন্যাচারাল শোনায়।

Tip 2

ইনট্রোভার্ট হওয়া স্পিকিং-এ বাধা নয়। কথা বলার সময় যদি ব্রেইন ফ্রিজ হয়, তাহলে বলুন, “Let me think for a second.” তারপর উত্তর দিন। এতে আপনি কনফিডেন্ট দেখাবেন, আর আপনার ইনট্রোভার্ট স্বভাবকেও সম্মান জানাবেন। উচ্চারণ ঠিক করতে গুগল ট্রান্সলেটের স্পিকার বাটনে ক্লিক করে শুনুন – ‘ইনট্রোভার্ট” (ভারতীয় অ্যাকসেন্টে)।

Tip 3

ইংরেজি রাইটিং এ এই শব্দটি দিয়ে আপনার ডায়েরি লিখুন: “Today I felt introverted.”

ইমেইল বা চ্যাটে লেখার সময় Introvert শব্দটির বদলে যদি Reserved বা Quiet লেখেন, তাহলে লেখাটি বেশি প্রফেশনাল হয়। যেমন: “I am generally reserved in large groups.”

British vs American 

 “introvert” শব্দটির অর্থ British English এবং American English-দুই ক্ষেত্রেই একই। বানান, উচ্চারণের মূল রূপ এবং ব্যবহারেও তেমন কোনো পার্থক্য নেই। British ও American English-দুই ক্ষেত্রেই “introvert” বানান একই।

উচ্চারণের পার্থক্য

British: IN-truh-vurt (শেষের তুলনামূলকভাবে কম শোনা যায়)

American: IN-truh-vat (শেষের স্পষ্ট শোনা যায়)

Summary

Introvert শব্দটির অর্থ অন্তর্মুখী ব্যক্তি যিনি ভিড়ের চেয়ে নিজের কোম্পানি পছন্দ করেন। ইংরেজি ব্যাকরণে এটি Noun, Verb ও Adjective-তিনটিই হতে পারে, তবে Noun হিসেবেই বেশি ব্যবহৃত হয়। একে Shy বা Loner দিয়ে গুলিয়ে ফেলা উচিত নয়।

Scroll to Top