Dwelling /Noun
উচ্চারণ – ডুয়েলিং (dwell-ing)
অর্থ – বসবাসের স্থান ,বাড়ি, বশিষ্ঠান বাসস্থান
Dwelling Meaning Explanation
“Dwelling’ শব্দটি সাধারণত কোনো ব্যক্তি বা পরিবারের বসবাসের স্থান বোঝাতে ব্যবহার করা হয়। এই word-টা ইংরেজিতে বলা হয় যখনবাড়ি, ঘর, ফ্ল্যাট বা মানুষের থাকার জায়গার কথা বলা হয়। বাস্তব জীবনে property, real estate, সরকারি নথি বা formal English-এই word বেশি দেখা যায়। এছাড়া “dwell on” phrase-এ এটি কোনো বিষয় নিয়ে বারবার ভাবার অর্থেও ব্যবহৃত হয়।
Part of Speech
Dwelling ইংরেজি শব্দটি প্রধানত একটি Noun.
Dwelling’ শব্দটি ‘dwell’ (বাস করা) ক্রিয়াটির Present Participle রূপেও ব্যবহার হয়। তবে শব্দটি যখন ‘বাসস্থান’ অর্থে ব্যবহৃত হয়, তখন এটি Noun হিসেবে ব্যবহার করে।
Common Phrases
| Phrases | বাংলা অর্থ |
| Private dwelling | ব্যক্তিগত বাসস্থান |
| Permanent dwelling | স্থায়ী বাসস্থান |
| Family dwelling | পারিবারিক বাসস্থান |
| Modern dwelling | আধুনিক আবাস |
| Human dwelling | মানুষের আবাস |
| Dwell on the past | অতীত নিয়ে পড়ে থাকা |
| Stop dwelling on it | বিষয়টি নিয়ে বারবার ভাবা বন্ধ করো |
Dwelling Sentences
- This dwelling looks really cozy.
এই বাসস্থানটা বেশ আরামদায়ক লাগছে। - They moved to a new dwelling last month.
ওরা গত মাসে নতুন বাসায় উঠেছে। - Our dwelling is close to the market.
আমাদের বাসস্থানটা বাজারের কাছে। - That’s a beautiful dwelling.
এটা খুব সুন্দর একটা বাড়ি। - She lives in a small dwelling.
সে একটি ছোট বাসায় থাকে। - Stop dwelling on your mistakes.
নিজের ভুল নিয়ে বারবার ভেবো না - He keeps dwelling on the breakup.
সে এখনও বিচ্ছেদের কথা নিয়েই পড়ে আছে। - This dwelling has three bedrooms.
এই বাড়িতে তিনটি শোবার ঘর আছে। - Their dwelling is always clean.
ওদের বাসস্থানটা সবসময় পরিষ্কার থাকে। - I love my new dwelling.
আমার নতুন বাসস্থানটা খুব ভালো লাগে। - The dwelling was built in 2010.
বাড়িটি ২০১০ সালে তৈরি হয়েছিল। - She stopped dwelling on the past.
সে অতীত নিয়ে ভাবা বন্ধ করেছে। - Every family needs a safe dwelling.
প্রত্যেক পরিবারের একটি নিরাপদ বাসস্থান প্রয়োজন। - His dwelling is in the countryside.
তার বাসস্থানটা গ্রামাঞ্চলে। - Don’t keep dwelling on negative things.
নেতিবাচক বিষয় নিয়ে বারবার ভেবো না। - They decorated their dwelling beautifully.
ওরা তাদের বাসস্থানটি সুন্দরভাবে সাজিয়েছে। - We finally found a comfortable dwelling.
অবশেষে আমরা একটি আরামদায়ক বাসস্থান পেয়েছি। - The old dwelling needs repairs.
পুরোনো বাড়িটিতে মেরামতের প্রয়োজন। - My dwelling isn’t very big, but I love it.
আমার বাসস্থানটা খুব বড় নয়, কিন্তু আমার ভালো লাগে। - “Stop dwelling on the past-let’s focus on the future!”
অতীত নিয়ে ভাবা বন্ধ করো-চলো ভবিষ্যতের দিকে মন দিই।
Synonyms
| Synonyms | বাংলা অর্থ |
| Residence | বাসস্থান |
| Home | বাড়ি |
| House | ঘর/বাড়ি |
| Habitation | আবাস |
| Abode | নিবাস |
Antonyms
| Antonyms | বাংলা অর্থ |
| Homelessness | গৃহহীনতা |
| Vacancy | খালি অবস্থা |
| Displacement | স্থানচ্যুতি |
Nearby Words
- Dwell
- Residence
- Home
- House
- Habitat
- Abode
- Accommodation
Common Mistakes
❌ Dwelling means only a house.
✅ Dwelling can mean any place where people live.
❌ I am dwelling in sadness forever.
✅ I keep dwelling on sad memories.
❌ Dwelling is an adjective.
✅ Dwelling is mainly a noun and a verb form.
Important Tips
Tips 01: ‘Dwelling’ v/s ‘Home’
‘Home’ হলো আবেগের জায়গা যেখানে আপনি ভালোবাসা অনুভব করেন। ‘Dwelling’ হলো শারীরিক স্থান-যেখানে আপনি থাকেন। সব home-ই dwelling, কিন্তু সব dwelling home নায়।
Tips 02: Formal vs Informal
‘Dwelling’ তুলনামূলকভাবে আনুষ্ঠানিক (formal) শব্দ। দৈনন্দিন কথোপকথনে ‘home’ বা ‘place’ বেশি ব্যবহার হয়। কিন্তু লেখালেখি বা অফিসিয়াল কাজে ‘dwelling’ বেশি মানানসই।
Tips 03: ‘Dwelling on মনে রাখার কৌশল “Dwelling on” বারবার চিন্তা করা। মনে রাখবেন; আপনি যদি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করেন, তাহলে আপনি সেই বিষয়ে “dweling” করছেন-সেটা কোনো বাসস্থান নয়।
Tips 04: : বহুবচন ‘Dwelling’-এর বহুবচন dwellings।
যেমন: “Many new dwellings are being built.”
See also in
Google Translator
The-defination.com
Dictionary.com
Merriam Webster
Wikipedia.com







