Should এর ব্যবহার

এখানে English Grammer এ Should এর ব্যবহার কোথায় ও কিভাবে ব্যবহার হয় উদাহরণসহ দেওয়া হলো।

Should এর ব্যবহার 

Should হলো একটি Modal Auxiliary Verb, যা কোন কাজ করা উচিত, কোন পরামর্শ দেওয়া, দায়িত্ব বোঝানো বা কোন সম্ভাবনা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়।

Should এর বাংলা অর্থ হচ্ছে “উচিত” 

উদহারণ:

  • তোমার ইংরেজি শেখা উচিত
    You should learn English 

Should ব্যবহার এর Structure

Affirmative sentence (হ্যাঁ-বোধক)

– Subject + should + V1 + Object 

You should go to school 

Negative sentence এর জন্য (না-বোধক)

– Subject + should not (shouldn’t)+ V1 + Object 

You should not go to school.

Interrogative sentence (প্রশ্ন-বোধক)

 – Should + Subject +v1 + obj

Should you go to school?

 

এবার নিচে আরো কিছু Should ব্যবহার দেখো :

1. পরামর্শ দিতে Advice 

 কাউকে কোনো ভালো কাজ করার জন্য উপদেশ বা পরামর্শ দিতে should ব্যবহার করা হয়। এটা আদেশ নয় বরং কি করলে কাজটা ভালো হবে সেটা পরামর্শ প্রকাশ করা। 

  • তোমার আরো জল খাওয়া উচিত।
    You should drink more water
  • তোমার নিয়মিত ব্যাম করা উচিত।
    You should exercise regularly.

2. কর্তব্য বোঝাতে (Duty)।

 কোন নৈতিক দায়িত্ব, সামাজিক কর্তব্য বা সঠিক কাজ বোঝাতে Should ব্যবহার হয়। এখানে বক্তা মনে করেন কাজটি করা প্রয়োজন এবং এটি একজন দায়িত্বশীল মানুষের আচরণ।

  • আমাদের বাবা- মাকে সম্মান করা উচিত।
    We should respect our parents.
  • ছাত্রদের শিক্ষকের কথা মানা উচিত।
    Students should obey their teacher.

3. সম্ভাবনা বোজাতে (Probability)

 কোন কিছু হওয়ার সম্ভাবনা থাকলে বা যুক্তি অনুযায়ী কিছু হওয়ার কথা হলে Should ব্যবহার করা হয়। 

  •  ট্রেন টি শীঘ্রই পৌঁছানোর কথা।
    The train should arrive soon.
  •  তাদের সন্ধ্যার মধ্যে এখানে পৌঁছানোর কথা।
    They should reach here by evening.

4. মতামত বোঝাতে Should ব্যবহার 

কোনো বিষয়ে নিজের মতামত বা সুপারিশ দিতে Should ব্যবহার করা হয়।

  • তোমার এই বইতা কেনা উচিত
    You should buy this book.
  • আমাদের আজি কাজ শুরু করা উচিত
    We should start the work today.

5. প্রত্যাশা (Expectation)

 যখন আমরা আশা করি কোন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে, তখন should ব্যবহার করা হয়

  • ট্রেনটি ১০ মিনিটের মধ্যে পৌঁছানোর কথা।
    The trai should arrive in 10 minutes.
  • ফলাফল আগামীকাল প্রকাশ হওয়ার কথা
    The result should be published tomorrow.

6. প্রশ্ন করতে পরামর্শ চাইতে 

 কোনো বিষয়ে কি করা উচিত তা পরামর্শ জানতে should ব্যবহার করা হয়।

  •  আমার কি তাকে ফোন করা উচিত?
    Should I call him?
  • আমার কি এখন বের হওয়া উচিত?
    Should i leave now?
  •  এখন আমার কি করা উচিত?
    What should I do now?

7. Passive Voice-এ Should ব্যবহার 

Passive Voice কোনো কাজ করা উচিত বোঝাতে should ব্যবহার করা হয়।

Structure 

Sub + should be + v3

Example 

  • কাজটি শেষ করা উচিত
    The work should be completed today.
  • গরিবের সাহায্য করা উচিত
    The poor should be helped.

মনে রাখবে – 

1. Should এর পরে Verb এর First Form (V1)হয়।

2. Should এর পরে কখনো To বসে না।

3. সব subject এর সাথে Should ব্যবহার করা হয়।

Should দিয়ে ১০ টি ইংরেজি বাক্য 

  1. তোমার নিয়মিত স্কুল যাওয়া উচিত।
    You should go to school regularly.
  2.  আমার আজ বাড়ির কাজ শেষ করা উচিত
    I should complete my homework.
  3.  আমাদের গরিব মানুষদের সাহায্য করা উচিত
    We should help poor people.
  4.  তার বাবা মাকে সম্মান করা উচিত।
     He should respect his parents.
  5.  তার প্রতিদিন ইংরেজি শেখা উচিত।
    She should learn English everyday
  6. তাদের নিয়ম মানা উচিত।
     They should follow the rules.
  7.  তোমার পর্যাপ্ত জল পান করা উচিত।
    You should drink enough water.
  8.  সবার পরিবেশ পরিষ্কার রাখা উচিত।
     Everyone should keep the environment clean.
  9. আমাদের আরো বেশি গাছ লাগানো উচিত।
     We should plant more tree.
  10. ফলাফল আগামীকাল প্রকাশ হওয়ার কথা
    The result should be published tomorrow.

 

Scroll to Top