এখানে দেওয়া হয়েছে Future Tense কাকে বলে কত প্রকার ও কী কী? যা তোমাদের পড়তে মাত্র ৫ মিনিট সময় লাগবে।

Future Tense কাকে বলে?

ভবিষ্যতে কোনো কাজ ঘটবে/হবে বা করতে থাকবে বোঝালে সেটি Future Tense হয়।

উদাহরণ:

  • I shall work.
    আমি কাজ করব।
  • You will work
    তুমি কাজ করবে।
  • He will work.
    সে কাজ করবে।
  • They will work.
    তারা কাজ করবে।

উপরের Sentence-গুলিতে কাজটি ভবিষ্যতে হবে এই অর্থ বোঝায়।

Future Tense কত প্রকার ও কী কী?

Future Tense চার প্রকার 

  1. Future indefinite Tense
  2. Future Continuous Tense
  3. Future Perfect Tense
  4. Future Perfect Continuous Tense

1. Future Indefinite Tense

যদি ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে সেটি Future Indefinite Tense হয়।

উদাহরণ:

  • Riju will read a book.
    রিজু বই পড়বে।
  • I shall go to college.
    আমি কলেজ যাবো 
  • I shall eat rice.
    আমি ভাত খাবো 

Note:

Shall ও Will ব্যবহারের নিয়ম:

Future Tense-এ সাধারণত First Person-এ shall এবং Seconde ও Third Person-এ will ব্যবহার হয়।

I shall
We  shall
He  will
She  will
They will
It will
You will
Structure – sub + will/shall + v1 + obj

2. Future Continuous Tense

ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে Future Continuous Tense হয়।)

উদহারণ:

  • They will be plying cricket tomorrow afternoon.
    তারা কালকে বিকেলে ক্রিকেট খেলতে থাকবে।
  • I shall be reading a book at 8 PM.
    আমি রাত ৮টায় একটি বই পড়তে থাকব।
  • We shall be traveling tomorrow.
    আমরা কালকে ভ্রমণ করতে থাকবো।

Note:

 Future Continuous Tense এ Verb-এর শেষে -ing যোগ করতে হয় এবং তার পূর্বে Subject-এর Person ও Number অনুযায়ী shall be বা will be বসাতে হয়।

Structure – sub + will/shall +be + v1 -ing + obj

3. Future Perfect Tense

ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে যাবে বোঝালে সেটা Future Perfect Tense হয়।

উদাহরণ:

  • I shall have completed my homework by 8 PM.
    আমি রাত ন’টার মধ্যে বাড়ির কাজ শেষ করে ফেলবো।
  • We shall have finished the project by next week.
    আমরা আগামী সপ্তাহের মধ্যে প্রজেক্ট শেষ করে ফেলব।
Structure – sub + will/shall + have + v3+ obj

4. Future Perfect Continuous Tense

ভবিষ্যতের দুটি কাজের মধ্যে একটি আগে আরম্ভ হয়ে চলতে থাকবে এরূপ বোঝালে, সেই Verb-টির Future Perfect Continuous Tense হয়। এবং অন্যটি Simple Present Tense হয়।

উদাহরণ:

  • Before the doctor comes, Mini will have been suffering.
  • We shall have been talking before the Headmaster comes.

Note: 

Future Perfect Continuous Tense-এ মূল Verb-এর শেষে ‘-ing’ যোগ করতে হয় এবং তার পূর্বে Subject অনুসারে shall have been বা will have been বসাতে হয়। 

Structure – sub + will/shall + have + been v1- ing + obj + since/for
Scroll to Top