কোনো কিছু লেখা বা বলার সময় একই Noun বারবার ব্যবহার করলে শুনতে খারাপ লাগে। তাই একই Noun-কে বারবার ব্যবহার না করে বাক্যকে শ্রুতিমধুর করবার জন্য যে word ব্যবহার করা হয়, সেই word-গুলিই হলো Pronoun.
| We, Me, Us, My, Our, You, Your, He, She, Him, His, Her. They, Their. Them, It, Its, This, These, That, Those. |
Pro = পরিবর্তে, Noun বিশেষ্য।
Pronoun বলে কাকে বলে?
Noun-এর পরিবর্তে যে Word ব্যবহৃত হয় তাকে Pronoun বলে।
নীচের Sentence-গুলিতে Pronoun-এর ব্যবহার দেখ:
- This is a boy.
- He is going to school.
প্রথম Sentence-এ ‘boy‘ এই word-টি হল Noun; দ্বিতীয় Sentence-এ ‘boy‘ এই Noun-এর পরিবর্তে ‘He‘ এই Word-টি ব্যবহার করায় বাক্যটি শ্রুতিমধুর হয়েছে। সুতরাং ‘boy‘ এই Noun-এর পরিবর্তে ব্যবহৃত ‘He‘ word-টি Pronoun হয়েছে।
Pronoun কত প্রকার ও কী কী?
Pronoun প্রধানত ৮ প্রকার। যেমন –
- Personal Pronouns
- Reflexive and Emphatic Pronoun
- Demonstrative Pronouns
- Interrogative Pronouns
- Relative Pronouns
- Distributive Pronouns
- Indefinite Pronouns
- Reciprocal Pronouns
এবার এগুলো বিস্তারিত আলোচনা করা হলো।
1. Personal Pronoun
যে Noun ব্যাক্তিকে বোঝায় তাকে Personal Pronoun বলে।
- I showed them my radio set.
- We prepare our lessons.
- Have you lost your pen?
- They invited me to their house.
- She lent him a book, but he lost it.
উপরের Sentence-গুলিতে লাল হরফে লেখা Pronoun-গুলি কোনো-না-কোনো ব্যক্তির পরিবর্তে বসেছে। এই শ্রেণীর Pronoun-কে Personal Pronoun বলা হয়।
Personal Pronoun তিন প্রকার। First Person ও Second Person কেবল ব্যক্তির পরিবর্তে বসে; আর Third Person ব্যক্তি ও বস্তু উভয়ের পরিবর্তে বসে:
First person: I, we, me, us, my, mine, our, ours.
Second person: You, your, yours.
Third person: He, she, they, him, them, his, her, hers, their, theirs, it, its.
এবার এখন Personal Pronoun হিসাবে It-এর কিছু ব্যবহার দেখ :
- It is you who began the quarrel.
– তুমিই ঝগড়া শুরু করেছ। - It is I who first protested.
-আমিই প্রথম আপত্তি করেছিলাম।
কিন্তু যখন আমরা বলি, It is raining. It is winter. It is 5 o’clock.
তখন It হয়ে যায় Impersonal, কারণ এই ‘It‘ first person, second person বা third person কোনো person-কেই বোঝায় না।
2. Reflexive and Emphatic Pronoun
যে Pronoun দ্বারা বোঝায় যে কর্তা নিজেই নিজের সম্পর্কে কিছু করছে বা নিজেকেই বোঝাচ্ছে, তখন তাকে Reflexive Pronoun বলে।
- I can eat myself.
- We can express ourselves clearly.
- The boy did it himself.
- The girl hid herself.
- They enjoyed themselves.
উপরের Sentence-গুলিতে myself, ourselves, himself, herself, themselves-এই Pronoun-গুলি দ্বারা যে ব্যক্তি সম্বন্ধে কিছু বলা হয়েছে তাকেই (অর্থাৎ নিজেকে ‘self’) ‘বোঝাচ্ছে। এই রকম Pronoun-কে Reflexive Pronoun বলা হয়। এক্ষেত্রে কর্তা ও কর্ম একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। আবার দেখ,
Emphatic Pronoun
যে Pronoun কর্তার উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তাকে Emphatic Pronoun বলে।
- I myself went to the market. (আমি নিজেই)
- You yourself can do it correctly. (তুমি নিজেই)
- The Prime Minister himself/herself said this. (প্রধানমন্ত্রী নিজেই)
- The station itself is not very big. (স্টেশনটি নিজ গুরুত্বে)
এই Sentence-গুলিতে myself, yourself, himself, herself, itself-এই Pronoun-গুলি জোর দিয়ে বলবার জন্য Noun অথবা Pronoun-এর ঠিক পরেই বসেছে। এই রকম Pronoun-কে Emphatic Pronoun বলা হয়।
Note:
• যদি কাজ নিজের উপর ফিরলে – Reflexive Pronoun
• আর যদি কর্তার উপর জোর দিলে – Emphatic Pronoun
3. DEMONSTRATIVE PRONOUNS
যে Pronoun কোনো ব্যাক্তি বা বস্তু নির্দেশ করে তাকে Demonstrative Pronoun বলে।
- This is my shirt.
- That is your car.
- These are green mangoes.
- Those are nice pictures.
উপরের Sentence-গুলির মধ্যে this, that, these, those-(এই Pro-noun-গুলি যে সকল Noun-এর পরিবর্তে বসেছে সেই সকল Noun-কে নির্দেশ করে দেখিয়ে দিচ্ছে। এই রকম Pronoun-কে Demonstrative Pronoun বলা হয়।
4. INTERROGATIVE PRONOUNS
যে Pronoun প্রশ্ন করতে ব্যবহার করা হয় তাকে Interrogative Pronoun বলে।
- Who is the first boy in the class?
- Whom did you meet in the stadium?
- Which of the boys made a noise?
- What do you want?
Whose is the fault? (কিন্তু) Whose fault is this?-এই বাক্যে ‘Whose’ Pronominal Adjective
এই Sentence-গুলিতে who, whom, which, what, whose এই Pronoun-গুলি এক-একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়েছে। এই সকল Pronoun-কে বলা হয় Interrogative Pronoun.
- Who শুধুমাত্র ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়; যেমন-Who is the boy?
- What শুধুমাত্র বস্তু সম্পর্কেই ব্যবহৃত হয়; যেমন- What is that thing?
- Which সাধারণত কোনটি বোঝাতে ব্যবহৃত হয়; যেমন-Which is your pen?
তবে selection বা অনেকের মধ্যে কাউকে বেছে নেওয়ার অর্থ বোঝালে ব্যক্তির ক্ষেত্রেও Which ব্যবহৃত হয়; তবে সেটি Interrogative Pronoun না হয়ে Interrogative Adjective হয়ে যায়।
যেমন-
- Which boy stood first? = কোন ছেলেটি প্রথম হয়েছিল?
5. RELATIVE PRONOUNS
যে Pronoun পূর্ববর্তী কোনো Noun-এর পরিবর্তে বসে দুটি Sentence-কে সংযুক্ত করে এবং তাদের সম্বন্ধ বুঝিয়ে দেয় তাকে Relative Pronoun বলে।
উদহারণ:
- I know the boy who came here.
- This is the boy whose sister is ill.
- The man you met is intelligent.
- This is the shoe that I want.
- This is the house that Jack built.
উপরের Sentence-গুলিতে who, whose, whom, which, that-এই Pronoun-গুলি পূর্ববর্তী এক একটি Noun-এর পরিবর্তে বসে দুটি Sentence-কে যুক্ত করেছে।
আর Relative Pronoun যে Noun-এর পরিবর্তে বসে, সেই Noun-কে Antecedent বলে। উপরের প্রথম বাক্যে ‘boy’ হল who-এই Relative pronoun-এর Antecedent
6. Distributive Pronoun
যে Pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে একজন বা একটি বোঝায় তাকে Distributive Pronoun বলে।
- Each of the boys got a prize.
- Either of us has to stay here
- He saw neither of the birds present.
উপরের Sentence-গুলিতে each, either, neither-এই Pronoun-গুলি কয়েকটি ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথক ভাবে বোঝাচ্ছে। এই প্রকার Pronoun-কে বলা হয় Distributive Pronoun.
7. Indefinite Pronoun
যে Pronoun অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে Indefinite Pronoun বলে।
- One should take care of one’s (his/her হবে না) health.
- Any of these knives (নাইস্) will do.
- Some are born great
- Many of the girls were innocent (ইনোসেন্ট),
- Somebody has stolen my purse.
- Do good to others.
উপরের Sentence-গুলিতে one, any, some, many, somebody, others-এই Pronoun-গুলি কোনো কিছুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে সাধারণভাবে বোঝাচ্ছে।
এই রকম Pronoun-কে Indefinite Pronoun বলা হয়।
আরও কয়েকটি Indefinite Pronoun দেখ।
Few, none, anybody, everybody, nobody, anyone, everyone, several, they (সাধারণ লোক অর্থে, যেমন- They say = লোকে বলে)।
মনে রাখবে – কোনো কোনো Indefinite Pronoun কিন্তু Adjective রূপেও ব্যবহৃত হতে পারে।
যেমন-
- Some seats are empty.
- Any student can do this sum.
8. Reciprocal Pronoun
যে Pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে একজন বা একটি বোঝায় তাকে Reciprocal Pronoun বলে।
- Amal and Bimal love each other
- Rekha, Rita and Rina quarrelled with one another.
উপরের Sentence-দুটিতে each other এবং one another-কে Reciprocal Pronoun বলা হয়।
- দুজন ব্যক্তি বা দুটি বস্তুর সম্পর্কে each other ব্যবহৃত হয়।
- দুই-এর অধিক ব্যক্তি বা বস্তু সম্পর্কে one another ব্যবহৃত হয়।
এইভাবে Reciprocal Pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয়।