এখানে দেওয়া হলো Past Tense কাকে বলে কত প্রকার ও কী কী? যা তোমাদের পড়তে এবং বুঝতে সময় লাগবে মাত্র ৫ মিনিট।
Past Tense কাকে বলে?
যে Tense দ্বারা অতীত সময়ের কোনো কাজ বোঝানো হয়, তাকে Past Tense বলে।
উদহারণ:
- I played football yesterday.
আমি কালকে ফুটবল খেলেছিলাম। - He worked.
তারা কাজ করেছিল। - I worked
আমরা কাজ করেছিলাম। - You worked.
তুমি কাজ করেছিলে।
Past Tense কত প্রকার ও কী কী?
Past Tense চার প্রকার
- Past indefinite Tense
- Past Continuous Tense
- Past Perfect Tense
- Past Perfect Continuous Tense
1. Past indefinite Tense
অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে Past Indefinite Tense হয়।
উদাহরণ:
- He played football.
সে ফুটবল খেলছিল - I visited Kolkata last year.
আমি গত বছর কলকাতা গেছিলাম
| Structure – Sub + V2 + Obj. |
Note:
(i) Past Indefinite Tense-এ Verb-এর Past form বসে। আর অতীতের অভ্যাস বোঝালে would/used to-এর পর মূল Verb বসে।
(ii) Interrogative (প্রশ্নসূচক) Sentence-এ was, were, had বা could থাকলে সেটি Subject বা কর্তার আগে বসে। আর তা না হলে ‘Do’ Verb-এর Past form’Did’ আনতে হয় এবং তারপর Subject বসিয়ে মূল Verb দিতে হয়।
2. Past Continuous Tense
অতীত কালে কোন কাজ চলছিল বোঝালে তাকে Past Continuous Tense বলে।
উদহারণ:
- She was reding a book
সে একটি বই পড়ছিলাম। - They were plying cricket
তারা ক্রিকেট খেলছিল।
| Structure – Sub + Was/were + V1 -ing + Obj. |
Note:
i) Present Continuous Tense-এর মতো Past Continuous Tense-এ মূল Verb-এর শেষে ‘-ing’ যোগ হয় ও তার পূর্বে ‘to be Verb-কে Subject-এর Person এবং Number অনুসারে পরিবর্তন করতে হয়।
(ii) Interrogative (প্রশ্নসূচক) Sentence-এ ‘to be’ Verb-টি Subject-এর পূর্বে বসে এবং Subject-এর পরে Verb + ing বসে।
3. Past Perfect Tense
অতীত শেষ হয়েছিল এমন দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেই কাজটি বোঝাতে Past Perfect Tense হয়।
উদাহরণ:
- He had finished the work before i arrived.
আমি পৌঁছানোর আগে সে কাজ শেষ করেছিল। - They had left before the train came.
ট্রেন আসার আগে তারা চলে গেছিল।
| Structure – Sub + had + V3 + Obj. |
Note:
i) Past Perfect Tense-এ মূল Verb-টির Past Participle হয় এবং তার পূর্বে ‘had’ Verb বসে। যেমন- Ajoy did not know that he had passed the examination.
(ii) এরূপ Sentence-এ দুটি অতীত কাজের মধ্যে যে কাজটি পরে সমাপ্ত হয়েছিল তা Simple Past বা Past Indefinite Tense-এ হয়। যেমন-উপরের বাক্যের ‘did not know.
4. Past Perfect Continuous Tense
অতীতে একটি ঘটনা ঘটবার পূর্বে আর একটি কাজ আরম্ভ হয়ে তখনও চলছিল বোঝালে যে কাজটি চলছিল সেই Verb-এর Past Perfect Continuous Tense হয়। অন্যটি Simple Past Tense হয়।
উদাহরণ:
- He had been studying for two hours.
সে ২ ঘন্টা ধরে পড়ছিল - He had been working since morning.
সে সকাল থেকে কাজ করছিল - The children had been quarrelling before their mother reached home.
মা বাড়ি পৌঁছাবার পূর্বে ছেলেমেয়েরা ঝগড়া করছিল।
| Structure – Sub +had been + V1 -ing + Obj + since/for. |
এই Sentence-টিতে ‘mother’-এর আসা কাজটি ঘটবার পূর্বেই ‘children’-এর ঝগড়া চলছিল। সেজন্য ‘had been quarrelling Verb-টি Past Perfect Continuous Tense-এ আছে। কোনো Verb-এর Past Perfect Perfect Continuous Tense করবার সময় মূল Verb-এর সঙ্গে ‘-ing’ যোগ হয় এবং তার পূর্বে had been বসে।









