Verb কাকে বলে, কত প্রকার ও কী কী তা বাংলাতে উদহারণসহ নিচে দেওয়া হলো।
Verb কাকে বলে?
যে Word দ্বারা কোনো কাজ, অবস্থা বা ঘটনা বোঝায় তখন তাকে Verb বলে।
নিচের Sentence গুলি দেখো-
- The boy reads.
– বালকটি পড়ে।
Sentence-এ দেখো বালকটি কী করে?
বালকটি পড়ে, অর্থাৎ ‘পড়া’ কাজটি ‘reads‘ এই শব্দ প্রকাশ করছে। সুতরাং ‘read’ এই word-টি Verb.
- The girl writes.
– বালিকাটি লেখে।
Sentence-এ দেখো বালিকাটি কী করে?
বালিকাটি লেখে, অর্থাৎ ‘লেখা’ কাজটি ‘write‘ এই শব্দ প্রকাশ করছে, সুতরাং ‘write’ এই word-টি Verb.
- The sun shines.
– সূর্য কিরণ দেয়।
Sentence-এ দেখো সূর্য কী করে?
সূর্য কিরণ দেয়। অর্থাৎ ‘কিরণ দেওয়া। ‘কাজটি ‘shine‘ এই শব্দ প্রকাশ করছে, সুতরাং ‘shine’ এই word-টি Verb.
আরো একটি Sentence দেখো-
- The train runs.
– ট্রেনটি ছুটে চলে।
Sentence-টিতে রেলগাড়ি কী করে?
রেলগাড়ি ছুটে চলে, অর্থাৎ ‘ছুটে চলে’ কাজটি’ run‘ এই শব্দ প্রকাশ করছে। অতএব ‘run’ এই word-টি Verb
উপরের Sentence-গুলিতে ‘reads’, ‘writes’, ‘shines’, ‘runs’ এই word-গুলি দ্বারা কোনো কাজ হওয়া বা করা বোঝাচ্ছে, অর্থাৎ boy, girl, sun এবং train কী করে তা প্রকাশ করছে। এরা প্রত্যেকটি verb এবং boy, girl, sun এবং train প্রভৃতি noun-গুলি এই verb-গুলির subject বা কর্তা হয়েছে। সুতরাং verb বা ক্রিয়াপদটি তার subject-এর কী কাজ তা বুঝিয়ে দেয়।
মনে রাখবে:
লেখ্য ইংরেজিতে Verb ছাড়া সাধারণত কোনো Sentence গঠিত হয় না।
Verb কত প্রকার ও কী কী?
Verb ২ প্রকার।
- Main Verb
- Auxiliary Verb
-
Main Verb
যে verb বাক্যের মূল কাজ বোঝায় তাকে Main Verb বলে।
উদহারণ :
Play, Read, write, Eat, Sing
Sentence Example
- He reads a book
এখানে reads হলো Main Verb।
Main Verb কে আবার ২টি ভাগে ভাগ করা হয়েছে।
- Transitive Verb
- Intransitive Verb
-
Transitive Verb
যে Verb -এর কাজের প্রভাব Object – er উপর পড়ে তাকে Transitive Verb বলে।
উদহারণ:
- He reads a book
এখানে reads হচ্ছে verb আর object হচ্ছে book, তাই এটি একটি Transitive Verb।
-
Intransitive Verb
যে verb- এর পড়ে object লাগে না তাকে Intransitive Verb বলে।
উদহারণ:
এখানে কোনো object নেই, তাই এটি Intransitive Verb।
-
Auxiliary verb
যে verb main verb-কে সাহায্য করে তাকে Auxiliary verb বলে।
উদহারণ:
- am
- is
- are
- was
- were
- have
- has
- had
- do
- does
- did
- shall
Sentence example
- She is reading a book
– সে একটি বই পড়ছে
এখানে is হচ্ছে Auxiliary verb আর reading হচ্ছে Main verb।
Main Verb এর মতো আবার Auxiliary verb কেও দুই ভাগে ভাগ করা হয়েছে-
- Primary Auxiliary verb
- Modal Auxiliary verb
-
Primary Auxiliary verb
যে Auxiliary verb মূল্য Verb কে সাহায্য করে Tense, voice, negative sentence ও question sentence গঠন করতে ব্যবহৃত হয় তাকে Primary Auxiliary verb বলে।
Primary Auxiliary verb হচ্ছে তিনটি
- Be – am, is, are, was, were
- Have – have, has, had
- Do – do, does, did
উদহারণ:
- She is reading a book.
এখানে is মূল verb reading কে সাহায্য করছে, টেকি এটি Primary Auxiliary verb।
-
Modal Auxiliary verb
যে verb সম্ভাবনা, অনুমতি, বাধ্যবাধকতা বা সামর্থ্য বোঝায় তাকে Modal Auxiliary verb বলে।
Modal Auxiliary verb মূল verb কে সাহায্য করে এবং বাক্যর অর্থকে বিশেষ ভাবে প্রকাশ করে।
উদহারণ:
- can
- could
- may
- might
- shall
- should
- will
- would
- must
Sentence example
- You can do it.
এখানে can সমর্থ্য বোঝাছে, তাই এটি Modal Auxiliary verb।