Noun কাকে বলে, কত প্রকার কী কী তা সহজ বাংলায় উদহারণসহ বিস্তারিত দেওয়া হলো।
Noun কাকে বলে?
যে Word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা ধারণার নাম বোঝায় তাকে Noun বলে।
উদহারণ –
- Riju is a student
-রিজু একটা ছাত্র
- I live in Siliguri.
-আমি শিলিগুড়িতে থাকি
- This is a book.
-এটা একটা বই।
এখানে Riju, Siliguri, Book হলো Noun।
Noun কত প্রকার ও কী কী??
Noun প্রধানত ৫ প্রকার। যেমন –
- Proper Noun
- Common Noun
- Collective Noun
- Material Noun
- Abstract Noun
গণনা অনুযায়ী Noun আরো দুই প্রকার - Countable Noun
- Uncountable Noun
নিচে এগুলো বিস্তারিত ভাবে দেওয়া হলো।
1. Proper Noun
যে Noun কোন নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায় তাকে Proper Noun বলা হয়।
উদহারণ –
Riju, Kolkata, India, Banglades, Padma River.
Sentence Example
- Riju lives in Siliguri.
– রিজু শিলিগুড়িতে থাকে।
এখানে Riju এবং Siliguri হলো Proper Noun।
মনে রেখো: Proper Noun -এর প্রথম ইংরেজি অক্ষর সবসময় Capital Latter (বড়ো হাতের) হয়।
✅Riju
❌riju
2. Common Noun
যে Noun সাধারণভাবে কোনো ব্যক্তি, স্থান বা বস্তুকে বোঝায় তাকে Common Noun বলে।
উদহারণ –
Boy, City, School, Book, Mobile
Sentence Example
- The boy reads a book
– ছেলেটি একটি বই পড়ছে।
এখানে boy ও book হলো Commmon Noun।
3. Collective Noun
যে Noun অনেক গুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে collective Noun বলে।
উদহারণ –
Team, Family, Class, Crowd
Sentence Example
- Our team won the match.
– আমাদের দল ম্যাচ জিতেছে।
এখানে team হলো Collective Noun।
4. Material Noun
যে Noun কোনো পদার্থ বা উপাদানের নাম বোঝায় তাকে বলে Material Noun বলে।
উদহারণ –
Gold, Water, Iron, Milk
Sentence Example
- Water is essential for life
– জীবনের জন্য জল প্রয়োজন।
এখানে Water হলো Material Noun।
5. Abstract Noun
যে Noun কোনো গুন, অবস্থা বা ধারণা বোঝায় যা দেখা বা ছোঁয়া যায় না তাকে Abstract Noun বলে।
উদহারণ –
Honest, Love, Beauty, Happiness
Sentence Example
- Honesty is the best policy.
– সততাই সর্বোচ্চ নীতি
এখানে Honesty হলো Abstract Noun।
6. Countable Noun
যে Noun কে গণনা করা যায় তাকে Countable Noun বলে।
উদহারণ –
Man, Boy, Pen, Tree, Cow, Table, Cup
7. Uncountable Noun
যে Noun কে গণনা করা যায় না তাকে Uncountable Noun বলে।
উদহারণ –
Tea, Milk, ink, salt, knowledge, rice, hair
মনে রেখো –
Uncountable এবং Countable Noun এর উভয়ক্ষেত্রেই কিছু অর্থে বোজাতে Some আর প্রচুর বোঝাতে A lot of ব্যবহার করা হয়।
Noun চিনার উপায়
যদি কোন Word দিয়ে-
- যখন কারো নাম বোঝায়
- কোনো ইস্তনের নাম বোঝায়
- কোনো বস্তুর নাম বোঝায়
- কোনো প্রাণীর নাম বোঝায়
- কোনো গুন বা ধারণা বোঝায়
তাহলে সেটি হলো Noun।
এবার দেখো..
- Pronoun কাকে বলে? কত প্রকার ও কী কী?
- Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কী কী?