এখানে দেওয়া হলো Tense কাকে বলে কত প্রকার ও কী কী? যা তোমাদের পড়তে সময় লাগবে ৪:৩০মিনিট।
Tense কাকে বলে?
কোন কাজ কখন হয়েগেছে, হচ্ছে বা হবে তা বোঝানোর জন্য Verb-এর যে রূপ ব্যবহার করা হয়, তাকে Tense বলে।
যখন কোনো কাজের কথা বলা হয়, তখন সেই কাজটি এখন হচ্ছে, আগে হয়েছে নাকি পরে হবে-সেই সময়কে বোঝানোর জন্য ইংরেজিতে Tense ব্যবহার করা হয়।
নীচের Sentence-গুলি দেখ:
- Today is Monday.
আজ সোমবার। - Yesterday was Sunday.
গতকাল রবিবার ছিল। - Tomorrow will be Tuesday.
আগামীকাল মঙ্গলবার হবে।
উপরের Sentence-গুলিতে বিভিন্ন সময়ের কথা বলা হয়েছে।
প্রথম – Sentence-এ ‘is‘ ক্রিয়াটি ‘আজ’ অর্থাৎ বর্তমান কাল বা Present Tense নির্দেশ করছে।
দ্বিতীয় – Sentence-এ ‘was’ ক্রিয়াটি ‘গতকাল’ অর্থাৎ অতীত কাল বা Past Tense নির্দেশ করছে।
তৃতীয় – Sentence-এ ‘will be‘ ক্রিয়াটি আগামী কাল অর্থাৎ ভবিষ্যৎ কাল বা Future Tense নির্দেশ করছে।
এইভাবে Verb-এর কাজ সম্পন্ন হওয়ার সময়কে Tense বা ক্রিয়ার কাল বলে।
Tense কত প্রকার ও কী কী?
ইংরেজিতে Tense প্রধানত তিন প্রকার। যেমন-
1. Present Tense (বর্তমান কাল)
2. Past Tense (অতীত কাল)
3. Future Tense (ভবিষ্যৎ কাল)