আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট-সম্পর্কিত(Restaurant sentences) বাংলা থেকে ইংরেজি বাক্য, যেগুলো শুধু মুখস্থ করলে চলবে না, বরং বুঝে শিখলে তুমি হয়ে যাবে কনফিডেন্ট ডিনার। প্রতিটি বাক্যের পেছনে লুকানো ব্যবহারিক দিকগুলো খুলে বলব, যাতে তুমি জানো কোথায়, কখন, কীভাবে ব্যবহার করতে হয়। চলো, শুরু করা যাক!
Entry & Seating
- আমার জন্য একটা টেবিল আছে?
Do you have a table for me?
রিজার্ভেশন না থাকলে এই বাক্যটি ব্যবহার করো। ‘For me’ এর জায়গায় “for two/four” বলতে পারো। ওয়েটার যদি বলে “How many?’ তাহলে তুমি “Two, please’ বলে দেবে। - আমি আগে থেকে টেবিল বুক করেছি।
I have a reservation.
“Reservation’ মানে আগে থেকে বুকিং। ফোন করে রাখলে এই বাক্যটি বলবে। ওয়েটার জিজ্ঞেস করতে পারে “Under whatname?”-তখন তোমার নাম বলে দেবে। - জানালার পাশে একটা টেবিল চাই।
Can I get a table by the window?
“By the window” বা “near the window’ বলতে পারো। এটা তোমার পছন্দের জায়গা বুঝাতে সাহায্য করে। - এই টেবিলটা কি ফ্রি?
Is this table free?
“Free’ মানে এখানে কেউ বসে নেই। ওয়েটার ‘Yes, please sit’ বলতে পারে। - আমরা কি ওই কোণার টেবিলে বসতে পারি?
Can we sit at that corner table?
(“Corner table” অনেকেই পছন্দ করে কারণ সেখানে কম শোরগোল হয়।) - আরও দুই জনের জন্য জায়গা আছে?
Is there space for two more?
বন্ধুরা পরে যোগ দিলে এই বাক্যটি ব্যবহার করো। - আমরা কি বাইরে বসতে পারি?
Can you sit outside?
আবহাওয়া ভালো থাকলে “outdoor seating’ চাওয়া যায়। - এই আসনটা কি রিজার্ভড?
Is this seat reserved?
কারও ব্যাগ বা জ্যাকেট পড়ে থাকলে জিজ্ঞেস করো। - আমাদের জন্য হাইচেয়ার আছে?
Do you have a high chair for kids?
বাচ্চা থাকলে এই বাক্যটি খুব কাজে দেয়। - আমরা কতক্ষণ অপেক্ষা করব?
How long do we have to wait?
রেস্টুরেন্ট ফুল থাকলে ওয়েটার সময় বলে দেবে।
Ordering Food
- মেনু কার্ডটা দিতে পারবেন?
Can I have the menu, please?
“Please” যোগ করলে বাক্যটি পলিট হয়। ওয়েটার কাছে এলে প্রথমেই এই বাক্যটি বলো। - আজকের স্পেশাল কী?
What’s today’s special?
প্রতিদিন রেস্টুরেন্টে কিছু স্পেশাল আইটেম থাকে, যা মেনুতে থাকে না। এটা জিজ্ঞেস করলে ওয়েটার সুপারিশ করবে। - এই ডিশটাতে কী কী আছে?
What’s in this dish?
অ্যালার্জি বা পছন্দ-অপছন্দ থাকলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ওয়েটার উপকরণ বলবে। - আমি মাংস খাই না, কোন ভেজিটেবল ডিশ সুপারিশ করবেন?
I don’t eat meat. Which vegetarian dish do you recommend?
নিরামিষাশীদের জন্য অপরিহার্য বাক্য। স্পষ্ট করে বলা ভালো। - এই ডিশটা কি খুব মশলাদার?
Is this dish very spicy?
“Spicy” মানে ঝাল। কম ঝাল চাইলে “mild’ বলে দিতে পারো। - আমি কিছু অ্যাপেটাইজার অর্ডার করতে চাই।
I’d like to order some appetizers.
অ্যাপেটাইজার হলো মুখরোচক খাবার যা মূল খাবারের আগে খাওয়া হয়। - আমার জন্য স্টেকটা মিডিয়াম রেয়ার করে দেবেন।
I’d like my steak medium rare, please.
স্টেকের ডোনেশন (rare, medium, well-done) বুঝে বলতে হবে। এটা শিখে রাখো। - আমি চিকেন ফ্রাইড রাইস অর্ডার করতে চাই।
I’d like to order chicken fried rice.
সরাসরি আইটেমের নাম বলে অর্ডার দাও। “I’d like” বা “I’ll have” ব্যবহার করো। - আপনার কাছে কী ধরনের সস আছে?
What kinds of sauces do you have?
সস পছন্দ না হলে জেনে নেওয়া ভালো। - আমি কি ভাবল চিজ দিয়ে অর্ডার দিতে পারি?
Can I order it with double cheese?
কাস্টমাইজেশন চাইলে এই বাক্যটি ব্যবহার করো। - একটা কম্বো প্লেট দেবেন।
Give me a combo plate, please.
কম্বোতে একাধিক আইটেম সস্তায় পাওয়া যায়। - আমি কি খাবারের সাথে ড্রিংকস অর্ডার করতে পারি?
Can I order drinks with the meal?
ড্রিংকস আলাদা বা একসাথে-জেনে নাও। - আপনার হাউস স্পেশাল কী?
What’s your house special?
হাউস স্পেশাল হলো সেই রেস্টুরেন্টের নিজস্ব সিগনেচার ডিশ। - আমি তাজা জুস চাই, ক্যানড না।
I want fresh juice, not canned.
- অর্ডার নিতে আরও কিছুক্ষণ?
Can I have a few more minutes to order?
মেনু দেখে সময় নিতে চাইলে বলো।
Food Quality & Taste
- খাবারটা খুব সুস্বাদু হয়েছে!
The food is delicious!
ওয়েটার বা শেফকে উৎসাহ দিতে প্রশংসা করো। এটা রেস্টুরেন্টের পরিবেশ ভালো করে। - এই ডিশটা একটু বেশি নোনতা।
This dish is a bit too salty.
সমস্যা থাকলে বিনয়ীভাবে জানাও। “A bit’ বলে মৃদুভাবে বলা ভালো। - খাবারটা ঠান্ডা হয়ে গেছে।
The food has gone cold.
গরম খাবার চাইলে এটা বলো। ওয়েটার বদলে দিতে পারে বা পুনরায় গরম করে দেবে। - এটা আমার অর্ডার করা আইটেম না।
This isn’t what I ordered.
ভুল অর্ডার এলে স্পষ্ট করে বলো, কিন্তু রাগ করো না। - এই স্যুপটা অসাধারণ!
This soup is amazing!
“Amazing” বা “fantastic” শব্দ ব্যবহার করে প্রশংসা করো। - মাংসটা একটু শক্ত লাগছে।
The meat seems a little tough.
“Tough” মানে শক্ত। নরম চাইলে “tender” বলে দিতে পারো। - সালাদটা ফ্রেশ মনে হচ্ছে।
The salad seems fresh.
ভালো লাগলে জানাও। - চাটনি বা সাইড ডিশ আছে?
Is there any chutney or side dish?
সাইড ডিশ ছাড়া খাবার অসম্পূর্ণ লাগলে জিজ্ঞেস করো। - এই ডিশে আরও লেবু দিলে ভালো হতো।
This dish could use more lemon. - খাবারের মান খুবই ভালো।
The quality of the food is very good.
রিভিউ দিতে চাইলে এই বাক্যটি ব্যবহার করো।
Extra Requests & Special Needs
- দয়া করে এক গ্লাস পানি দিন।
Please give me a glass of water.
মৌলিক কিন্তু জরুরি বাক্য। ‘Still water’ (সাধারণ) বা “sparkling water” (কarbonated) বলে দিতে পারো। - আমার জন্য এক্সট্রা ন্যাপকিন দরকার।
I need extra napkins, please. - রুটি আরও গরম করে দেবেন?
Can you heat the bread more?
ঠান্ডা রুটি পছন্দ হয় না, তাই এই অনুরোধটা গুরুত্বপূর্ণ। - আমি মিষ্টি কম খাই, সুগার ফ্রি ডেজার্ট আছে?
I don’t eat much sugar. Do you have sugar-free dessert?
ডায়াবেটিস বা ডায়েটের জন্য জরুরি। - বাচ্চাদের জন্য কি বিশেষ মেনু আছে?
Do you have a special menu for kids?
কিভস মেনুতে ছোট অংশ এবং কম দামে খাবার থাকে। - আমি কি প্যাকেট করে নিতে পারি?
Can I get this packed?
খাবার শেষ না হলে “takeaway” বা “doggy bag’ চাইতে পারো। - আমার অ্যালার্জি আছে, এতে বাদাম আছে?
I have an allergy. Does this contain nuts?
অ্যালার্জির বিষয়টি স্পষ্ট ও জোরালোভাবে বলো। জীবন বাঁচাতে পারে! - দয়া করে অর্ডারে এক্সট্রা পনির দেবেন?
Could you add extra cheese to my order?
এক্সক্সট্রা চাইলে ‘extra’ শব্দটি ব্যবহার করো। - আমি চা চাই লেবু দিয়ে, দুধ না।
I want tea with lemon, not milk. - খাবারের সাথে আইসক্রিম দিতে পারেন?
Can you serve ice cream with the meal?
ডেজার্ট হিসেবে চাইলে। - আমাকে একটু মেয়োনিজ সস দেবেন।
Can I have some mayonnaise sauce?
সস আলাদা চাইলে। - অর্ডারটা একটু দ্রুত দিতে পারবেন? আমি তাড়ার মধ্যে আছি।
Could you serve the order a bit faster? I’m in a hurry.
সময় কম থাকলে বিনয়ীভাবে দ্রুত করতে বলো। - আমি খাবারের সাথে লবণ-গোলমরিচ চাই।
I’d like salt and pepper with my food.
টেবিলে না থাকলে চেয়ে নাও। - ড্রিংকসে বরফ কম দেবেন।
Less ice in the drinks, please. - আমি খাবার শেষ করে ফেলেছি, প্লেটগুলো সরিয়ে নিন।
I’ve finished my meal. Please clear the plates.
Bill & Payment
- বিলটা নিয়ে আসবেন?
Could you bring the bill, please?
খাবার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য। “Check” বললেও চলে (আমেরিকায় বেশি ব্যবহৃত)। - আমি কি কার্ডে পে করতে পারি?
Can I pay by card?
কার্ড পেমেন্ট গ্রহণযোগ্য কিনা জেনে নাও। - আমি নগদে দেব।
I’ll pay in cash.
‘Cash” বলে দাও। - বিলের সাথে সার্ভিস চার্জ যুক্ত আছে?
Is service charge included in the bill?
অনেক রেস্টুরেন্ট সার্ভিস চার্জ যোগ করে। জেনে রাখো। - আমি আলাদা বিল চাই।
I’d like separate bills.
গ্রুপে এলে প্রত্যেকে নিজের বিল দিতে চাইলে এই বাক্যটি ব্যবহার করো। - আমার বিলে ভুল আছে, একটু চেক করবেন?
There’s a mistake in my bill. Could you check it?
বাড়তি চার্জ দেখলে বিনয়ীভাবে জানাও। - আমি কীসের জন্য এই চার্জ দিচ্ছি?
What is this charge for?
বিলে কোনো অজানা চার্জ থাকলে জিজ্ঞেস করো। - এক্সট্রা চার্জ লাগবে?
Will there be an extra charge?
অতিরিক্ত কিছু চাইলে আগে জেনে নাও। - রেজিস্টার কাউন্টার কোথায়?
Where is the register counter?
বিল দিতে কাউন্টারে যেতে হলে জানতে হবে। - আমি অনলাইনে পে করতে পারি?
Can I pay online?
কিছু রেস্টুরেন্ট কিউআর কোড দেয়। - ডিসকাউন্ট বা অফার চলছে?
Is there any discount or offer?
সাশ্রয়ী খাওয়ার জন্য জিজ্ঞেস করো। - রিসিট চাই।
I need a receipt.
অফিসের কাজ বা রেকর্ডের জন্য। - বিলটা কি একসাথে দেবেন নাকি আলাদা?
Will you bring the bill together or separately?
ওয়েটারকে জিজ্ঞেস করতে পারো। - আমি মোবাইল ব্যাংকিং করে দিই।
I’ll pay via mobile banking.
বিকাশ/নগদ ইত্যাদির জন্য।
Problems & Complaints
- অর্ডার দিতে অনেক দেরি হচ্ছে।
The order is taking too long.
ধৈর্য ধরে কিন্তু স্পষ্টভাবে জানাও। - আমার পানিতে মাছি পড়েছে।
There’s a fly in my water.
স্বাস্থ্যঝুঁকির বিষয়, সাথে সাথে জানাও। - এই খাবারটা আমার ভালো লাগছে না।
I don’t like this food.
যদি সত্যিই অপছন্দ হয়, তবে বিনয়ীভাবে বলো। - আমি এটা অর্ডার করিনি।
I didn’t order this.
ভুল আইটেম এলে স্পষ্ট করো। - ওয়েটার খুব রুক্ষ ব্যবহার করছে।
The waiter is being very rude.
ম্যানেজারকে জানানোর আগে ওয়েটারকে ম্মুথলি বলতে পারো। - টেবিলটা খুব নোংরা।
The table is very dirty. - আমি আমার অর্ডার পরিবর্তন করতে চাই।
I’d like to change my order.
অর্ডার দেওয়ার পরও অনেক সময় পরিবর্তন করা যায়। - এটা আমার প্রত্যাশা অনুযায়ী নয়।
This isn’t up to my expectations. - আমি ম্যানেজারের সাথে কথা বলতে চাই।
I’d like to speak to the manager.
গুরুতর সমস্যায় ব্যবহার করো। - এই ডিশটা অর্ডারের থেকে আলাদা।
This dish is different from what I ordered.
চেহারা বা উপকরণে পার্থক্য বুঝাতে।
Q&A with Waiters
- ওয়েটার: “কী নেবেন?-
Waiter: “What would you like?”
আমি: ‘আমি কী নিতে পারি?”
Me: “What can I have?”
মেনু বুঝতে পারলে এই প্রশ্ন করো। - “আপনি কী সুপারিশ করবেন?”
“What do you recommend?”
ওয়েটারের মতামত নাও। - “আমি রিজার্ভেশন না করলে কি বসতে পারি?”
“Can I sit without a reservation?”
হঠাৎ গেলে জিজ্ঞেস করো। - “খাবারের পর ডেজার্ট আছে?”
“Is there dessert after the meal?”
ডেজার্ট প্ল্যান করতে। - “বাচ্চাদের জন্য কি ফ্রি খাবার দেয়া হয়?”
“Is free food given for kids?”
কিছু রেস্টুরেন্টে বাচ্চাদের ফ্রি খাওয়ায়। - “আমি কি খাবার নিয়ে বসতে পারি?”
“Can I take the food to my seat?
“কাউন্টার থেকে অর্ডার করে টেবিলে নিয়ে যেতে। - “ওয়াই-ফাই পাসওয়ার্ড কী?”
“What’s the Wi-Fi password?” - টয়লেটটা কোথায়?
Where is the washroom?
Phone Order & Delivery
- আপনি কি হোম ডেলিভারি করেন?
Do you offer home delivery?
ডেলিভারি সার্ভিস আছে কিনা জিজ্ঞেস করো। - আমার অর্ডারটা কখন পৌঁছাবে?
When will my order arrive?
ডেলিভারি সময় জানতে চাইলে। - ডেলিভারি চার্জ কত?
How much is the delivery charge?
বাড়তি খরচ জেনে নাও। - আমার ঠিকানা হলো…
My address is…
ডেলিভারির জন্য ঠিকানা স্পষ্ট করে বলা জরুরি। - ডেলিভারি কি আজই সম্ভব?
Is delivery possible today?
সময়মতো পেতে জিজ্ঞেস করো। - আমি কী অ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারি?
Can I order through an app?
ফুড অ্যাপ ব্যবহার করতে চাইলে।
Situational Phrases
- দয়া করে ধীরে বলবেন? আমি বুঝতে পারছি না।
Could you speak slowly, please? I don’t understand.
ইংরেজি কম বুঝলে ওয়েটারকে ধীরে বলতে বলো। লজ্জা নেই। - আবার বলবেন?
Say that again, please.
শুনতে না পেলে। - মাফ করবেন, আমি বাংলায় বলতে পারি?
Excuse me, can I speak in Bengali?
ইংরেজি না বুঝলে বাংলায় বলার অনুমতি চাইতে পারো। - আমি চেয়ারটা সরাতে পারি?
Can I move the chair? - আপনার রেস্টুরেন্টটা খুব সুন্দর।
Your restaurant is very beautiful.
প্রশংসায় মন ভরিয়ে দাও।
ইংরেজি শেখার আসল মন্ত্র
এই ৯৭ টি বাক্য শুধু মুখস্থ করলেই হবে না। প্রতিটি বাক্যকে রিয়েল লাইফ পরিস্থিতিতে ব্যবহার করো। রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারের সাথে কথা বলার সময় ভয় পাবে না-ভুল হলে কিছু নয়, তারা বোঝার চেষ্টা করবে। আর প্রতিবার নতুন বাক্য ব্যবহার করে দেখো, ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়বে।