English Sentence Health
এখানে ৯৩টি ইংরেজি বাক্য রয়েছে।
- শরীর ভালোকরে যত্ন নেওয়া আমাদের প্রথম কর্তব্য।
Taking good care of the body is our first duty.
- মানব-শরীরই বোধহয় সব চেয়ে জটিলতম এবং বিস্ময়কর জিনিস ।
Perhaps, the human body is the most complex and wonderful thing.
- দুর্বল শরীর অভিশাপস্বরুপ।
A weak body is a curse.
- সুস্থ শরীরেই সুস্থ মন অবস্থান করে।
A Healthy mind lives in a healthy body.
- ভালো স্বাস্থ্যই সৌন্দর্যের আধার।
Good health is the basis of beauty.
- আমাদের শরীর শুধু আমাদেরই নয়, পরন্তু রাষ্ট্রীয় সম্পত্তি।
Our body is not only our own, but also a national wealth.
- আমাদের শরীরের আহারের প্রয়োজন আছে।
Our body needs food.
- খাবার আমাদের শক্তি যোগায়।
Food provides us with energy.
- এই শক্তি শারীরিক বৃদ্ধি, পুনরুদ্ধার এবং সক্রিয় থাকার জন্যে আবশ্যক।
This energy is necessary for bodily growth, repair and activity.
- ভালো স্বাস্থ্যের জন্যে ভালো খাবার আবশ্যক।
A balanced diet is necessary for good health.
- সুসমঞ্জস খাদ্যে প্রোটিন, খনিজ পদার্থ, ভিটামিন ইত্যাদি থাকে।
A balanced diet contains proteins, minerals, vitamins, etc.
- স্বাস্থ্য একটি সাধন, সমাপ্তি নয়।
Health is a means and not an end.
- ভালো স্বাস্থ্য এবং ভালো মোন… এই দুটি সর্বোত্তম উপহার।
Good health and good understanding are the two finest gifts.
- যদি আমাদের শরীর একটি বন্ধন হয়, তবে এটা মুক্তির দ্বারও বটে।
If our body is a bondage, it is also the gateway to freedom.
- মনুষ্য শরীর সৌভাগ্যের ফলস্বরূপ।
The human body is the result of good fortune.
- সে ম্যালেরিয়াতে ভুগছে।
He has been suffering from malaria.
- তার গলা খারাপ হয়েছে এবং সর্দিও লেগেছে।
He has a sore throat and a bad cold as well.
- আমার সমস্ত শরীরে ব্যথা করছে।
My whole body is aching.
- আমি বেশ দুর্বলতা বোধ করি।
I feel very weak.
- ওর বিশ্রামের প্রয়োজন।
He requires complete rest.
- আজ আমার শরীর ভালো নেই।
I am not feeling well today.
- তুমি ওষুধ খেয়েছো কি?
Did you take the medicine?
- দিনের-পর-দিন তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে।
His health is deteriorating day by day.
- ওঁকে চিকিৎসামূলক পরীক্ষা করা হয়েছে।
He was medically examined.
- উনি শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ আছেন।
He is physically and mentally fit.
- উনি কি অসুখে ভুগছেন?
What is he suffering from?
- স্বাস্থ্যই সম্পদ।
Health is wealth.
- শীঘ্র ডাক্তার ডাকো।
Call the doctor immediately..
- স্বাস্থ্যের জন্য ব্যায়াম করা আবশ্যাক।
Exercise is necessary for health.
- আমার ‘গা বমি-বমি করছে।
I feel like vomiting.
- কোনো ভালো ডাক্তারকে দেখাও।
Consult a good doctor.
- অপুষ্টি মানসিক শক্তি হ্রাস হওয়ার একটি কারণ।
Malnutrition is a cause of mental retardation.
- আহারই সর্বোত্তম চিকিৎসক।
Diet is the best medicine.
- রোগীর জন্যে তরল আহার ভালো।
Liquid diet is good for a patient.
- দুধ একটি সম্পূর্ণ আহার
Milk is a complete food.
- সে রক্তাল্পতায় পীড়িত।
He has been suffering from anaemia.
- আহার, নিদ্রা এবং সংযম স্বাস্থ্যের তিনটি প্রধান স্তম্ভ।
Diet, sleep and self-control are the three main pillars of health.
- নিজের ওজন কমাও।
Reduce your weight.
- আমার ওজন এক কিলো বেড়েছে।
I have put on one kilo.
- অস্বাভাবিক স্থূলতা অনেক রোগেরই কারণ।
Obesity is the root cause of many diseases.
- ও (স্ত্রী) ক্রমেই মোটা হচ্ছে।
She is getting fatter.
- এই সর্বরোগহর ঔষধ অনেক পীড়া নিবারণ করে।
This medicine is a panacea for many ailments.
- শহরে কলেরার প্রকোপ হয়েছে।
Cholera is raging in the town.
- আমার পেট ভালো নেই।
My stomach is upset.
- ওর হজমশক্তি ভালো।
His digestion is good.
- জ্বর উপশম হলে, এই ক্যাপসুলটা খেয়ে নিও।
Take this capsule when the fever subsides.
- ওর গঠন ধাত দুর্বল।
His constitution is frail.
- আমি অঙ্গবিন্যাস জানি।
I know proper body postures.
- প্রত্যহ একটি আপেল সেবন ডাক্তার দুরে রাখে।
An apple a day keeps the doctor away.
- সে আন্ত্রিক জ্বরে পুনরায় আক্রান্ত হয়েছে।
His typhoid has relapsed.
- গ্রীষ্ম কালে আমার স্বাস্থ্যের অবনতি হয়।
My health deteriorates in summer.
- আমি কাশি রোগে কিঞ্চিৎ অসুস্থ ছিলাম।
I was slightly indisposed with a cough.
- ওর একটা চোখ অন্ধ।
He is blind in one eye.
- আমার জ্বর-জ্বর লাগছে।
I’m feeling feverish.
- রোগীর এখনও অবস্থা বিপদসংকুল।
Still, the patient is not out of danger.
- ওর নাক বইছে।
His nose is running.
- খেলতে গিয়ে ওর কব্জির হাড় সরে গেছে।
His wrist was dislocated while playing. ‘
- ওর উরুর হাড় ভেঙ্গে গেছে।
His thigh bone has been fractured.
- প্রতিকার অপেক্ষা প্রতিরোধ উৎকৃষ্টতর উপায়।
Prevention is better than cure.
- দীর্ঘ এবং দ্রুত ভ্রমণ শরীরের পক্ষে উৎকৃষ্ট ব্যায়াম।
A long and brisk walk is a good exercise.
- আপনি এই ধরনের হাতুড়ে বৈদ্যের পাল্লায় কি ভাবে পড়লেন?
How have you been taken by such a quack as this?
- ওর মাথা ঝিমঝিম করছিল।
He felt giddy.
- ওর রোগের কারণ জানতে পারা গেল না।
His disease could not be diagnosed.
- থেকে-থেকে জোলাপ নিও না।
Don’t take purgatives every now and then.
- জ্বর উপশমের ইহা সর্বোৎকৃষ্ট ঔষধ।
It is the best remedy for fever.
- ওনার তীব্র মাথা ধরেছে।
He has a severe headache.
- অতি ভোজন পরিহার কর।
Avoid overeating.
- অত্যধিক খাটুনি তোমার শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে।
Overwork may tell upon your health.
- তুমি কিসে কষ্ট পাচ্ছ?
What ails you?
- সে এক মারাত্মক রোগে কষ্ট পাচ্ছে।
He has been suffering from a fatal disease.
- হাঁফানি অত্যন্ত খারাপ রোগ।
Asthma is a serious disease.
- সে যক্ষ্মা রোগে মারা গেছে।
He died of T.В.
- ওর ডিপথীরিয়া হয়েছে।
He has caught diphtheria.
- বসও ছোয়াচে রোগ।
Smallpox is a contagious disease.
- সে (স্ত্রী) কোষ্ঠকাঠিন্যের বহু পুরাতন রোগী।
She has been suffering from chronic constipation.
- প্রতি দু ঘন্টা অন্তর ঔষধ খান।
Take the medicine every two hours.
- আমি সত্যি পরিশ্রান্ত হয়ে উঠেছি।
I’m really exhausted.
- সে আমার স্ত্রীর স্বাস্থ্য সম্বন্ধে খোঁজ-খবর করতে এসেছিল।
She came to enquire after my wife’s health.
- সৌন্দর্যের সংজ্ঞা নিরূপণ করা যায় না।
Beauty cannot be defined.
- আনন্দ সৌন্দর্যের সুস্পষ্ট রূপ।
Pleasure is an essential quality of beauty.
- শিল্পকলা হচ্ছে সৌন্দর্যের উপাসনা।
Art is the worship of beauty.
- সুন্দর সে, যে সুন্দর কাজ করে।
Handsome is he, who handsome does.
- সৌন্দর্য আনন্দের একটি উৎস।
Beauty is a source of joy.
- যোগ্যতার সাথে-সাথে সৌন্দর্যের বৃদ্ধি হয়।
Beauty increases with merits.
৪৪. চোখের সঙ্গে সৌন্দর্যের ঘনিষ্ঠ সম্বন্ধ।
Eyes are intimately connected with beauty.
- সেনার তুলনায় সৌন্দর্যের চুরির লাহ সম্ভাবনা বেশী থাকে।
Beauty has more thieves than gold.
- সৌন্দর্যের লক্ষ্য দর্শনদারী।
Beauty aims at exhibition.
- গুণ ব্যতীত সৌন্দর্য অভিশাপ।
Beauty is a curse without merits.
- সৌন্দর্য নিজেই নিজের পরিচায়ক।
Beauty is its own recommendation.
- সৌন্দর্য সৌন্দর্যকে আকর্ষণ করে।
Beauty attracts beauty.
- স্বাস্থ্যের মধ্যেই সৌন্দর্য।
Beauty is in health.