99+ Hospital Related Sentences – English To Bengali

আজকের এই ব্লগ পোস্টে আমি শেয়ার করছি Hospital ও চিকিৎসা সংক্রান্ত ১০০টি অপরিহার্য ইংরেজি বাক্য। রোগের লক্ষণ (symptoms) বলা থেকে শুরু করে টেস্ট করানো, হাসপাতালে ভর্তি হওয়া, নার্সকে ডাকা এবং বাড়ি ফেরার (ডিসচার্জ) সব ধাপের বাক্য এখানে আছে। জটিল শব্দগুলোর পাশে বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া আছে, যেন আপনি যেকোনো পরিস্থিতি সামলাতে পারেন।

Reception & OPD

OPD‘ মানে ‘Outpatient Department’ যেখানে রোগীরা ভর্তি না হয়ে শুধু ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে যান। ‘Appointment’ মানে ‘পূর্বনির্ধারিত সময়’ বড় ডাক্তার দেখাতে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ভালো।

  • আমি ডাক্তার দেখাতে এসেছি। 
    I have come to see a doctor.
  • আমার অ্যাপয়েন্টমেন্ট আছে।
    I have an appointment. 
  • আমার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করতে চাই।
    । want to confirm my appointment.
  • আমি কি আজ ডাক্তার দেখাতে পারি?
    Can I see a doctor today?
  • ওপিডি কার্ড কোথায় বানাবো?
    Where do I make an OPD card?
  • আমার পুরোনো মেডিকেল রেকর্ড দরকার। 
    I need my previous medical records.
  • ডাক্তারের চেম্বারটা কোন ফ্লোরে?
    Which floor is the doctor’s chamber on?
  •  আমার কাকে দেখাতে হবে?
    Whom do I need to see?
  • আমি কোথায় বসে অপেক্ষা করবো?
    Where should I wait?
  • আমার টোকেন নম্বর কত?
    What is my token number?

Talking to the Doctor – Complaints

 ‘Symptoms’ মানে ‘রোগের লক্ষণ। ডাক্তারকে আপনার ‘খুঁটিনাটি উপসর্গ’ ভালো করে বলুন। ‘Fever’ মানে ‘জ্বর’, ‘Cough’ মানে ‘কাশি’। ‘Allergy’ মানে ‘অ্যালার্জি বা কোনো কিছুতে শরীরের অস্বাভাবিক প্রতিক্রিয়া।

  • আমার খুব জ্বর হচ্ছে।
    I have a high fever.
  • আমার পেটে ব্যথা হচ্ছে।
    I have a stomach ache.
  • আমার মাথা ব্যথা করছে।
    I have a headache.
  • আমার বমি বমি ভাব হচ্ছে।
    । feel nauseous.
  • আমার গলা ব্যথা করছে। 
    I have a sore throat.
  • আমার সারা গায়ে ব্যথা।
    I have body aches all over.
  • আমি খুব দুর্বল বোধ করছি।
    । am feeling very weak.
  • আমার ঠান্ডা লাগছে। 
    I am feeling cold 
    অথবা  I have chills.
  • আমার রাতে ঘুম হয় না।
    I can’t sleep at night. 
  • আমি খুব ক্লান্ত। 
    I am extremely tired.

Detailed Symptoms

Dizziness‘ মানে ‘মাথা ঘোরা’। ‘Shortness of breath‘ মানে ‘শ্বাস নিতে কষ্ট হওয়া’ বা ‘দমবন্ধ লাগা’।

Allergic to‘ মানে ‘কোনো জিনিসে অ্যালার্জি আছে কিনা’ – যেমন পেনিসিলিন, বাদাম বা ধুলাবালি।

  • আমার মাথা ঘুরছে।
    । feel dizzy.
  • 23. আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
    I am having shortness of breath
  • আমার বুক ধড়ফড় করছে।
    My heart is palpitating.
  • আমার গা গরম লাগছে। 
    I feel hot / I have a feverish
    feeling.
  • আমার ডায়রিয়া হয়েছে।
    I have diarrhea.
  • আমার চোখে ঝাপসা দেখায়।
    My vision is blurry.
  • আমার কোষ্ঠকাঠিন্য হচ্ছে।
    । am constipated.
  • আমার কানে বাজছে।
    I have ringing in my ears.
  • আমার পিঠে প্রচণ্ড ব্যথা।
    । have severe back pain.
  • আমার পেনিসিলিন থেকে অ্যালার্জি আছে।
    I am allergic to penicillin.

Answering the Doctor’s Questions

ভাক্তার সাধারণত জিজ্ঞেস করেন কখন সমস্যা শুরু হলো (When did it start?), কতদিন হলো (How long?), আগে কী কী অসুস্থতা ছিল (Past medical history) 

  • আমার সমস্যা শুরু হয়েছে গতকাল।
    My problem started
    yesterday.
  • আমার জ্বর আসছে তিন দিন ধরে।
    । have had a fever for
    three days.
  • আমার ডায়াবেটিস আছে।
    I have diabetes.
  • আমার উচ্চ রক্তচাপ আছে।
    । have high blood pressure.
  • আমি আগে এই ওষুধ খেয়েছি।
    I have taken this medicine before.
  • আমার এই লক্ষণ আগে কখনো হয়নি।
    I have never had these symptoms before.
  • আমার পরিবারের কারও কি এই রোগ ছিল?
    Does anyone in my family have this disease?
  • আমি ধূমপান করি না।
    I do not smoke.
  • আমি মাঝে মাঝে অ্যালকোহল খাই।
    I drink alcohol
    occasionally.
  • আমি কি খুব অসুস্থ?
    Am I very sick?

Medical Tests

‘Blood test মানে ‘রক্ত পরীক্ষা’। ‘X-ray‘ মানে ‘এক্স-রে’ (হাড়ের ছবি)। ‘Urine test‘ মানে ‘প্রস্রাব পরীক্ষা’। ‘ECG’ মানে ‘ইলেক্ট্রোকার্ডিওগ্রাম যা হার্টের কার্যকলাপ পরীক্ষা করে।

  • আমার কী কী টেস্ট করাতে হবে? 
    What tests do I need to do?
  • আমার রক্ত পরীক্ষা করাতে হবে।
    I need to have a blood test.
  • এক্স-রে রুমটা কোথায়?
    Where is the X-ray room?
  • আমার কি খালি পেটে টেস্ট দিতে হবে?
    Do I have to take the test on an empty stomach?
  • আমি কখন রিপোর্ট পাবো?
    When will I get the report?

Hospital Admission

Admit‘ মানে ‘ভর্তি করা’। ‘Attendant’ মানে ‘সেবাদানকারী’ বা যে ব্যক্তি রোগীর দেখাশোনা করে। ‘Visiting hours‘ মানে ‘দেখা করতে আসার সময়’ সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট সময় থাকে। হাসপাতালে সাধারণত

  • আমাকে কি হাসপাতালে ভর্তি হতে হবে?
    Do I have to be admitted to the hospital?
  • আমি আমার মাকে ভর্তি করতে চাই।
    I want to admit my mother.
  • ক্যাবিন বা ওয়ার্ডের ব্যবস্থা করুন।
    Please arrange a cabin
    or a ward.
  • ভর্তি হওয়ার ফর্মটা দিন।
    Please give me the admission
    form.
  • আমার কি অগ্রিম টাকা জমা দিতে হবে?
    Do I need to pay an advance deposit?
  • আমার সাথে একজন অ্যাটেন্ড্যান্ট থাকতে পারে?
    Can I have an attendant with me?
  • ভিজিটিং আওয়ার কখন?
    What are the visiting hours?
  • আমি কি রাতে এখানে থাকতে পারি?
    Can I stay here at
    night?
  • আমার বেডের নম্বর কত?
    What is my bed number?
  • আমাকে কতদিন থাকতে হবে?
    How long do I need to stay?

Nurse & Ward

 ‘Drip’ মানে ‘স্যালাইন’ বা ‘আইডি ফ্লুইড’ যা শিরায় দেওয়া হয়। ‘Painkiller’ মানে ‘ব্যথানাশক ওষুধ’। ‘Bedpan’ মানে বিছানায় শুয়ে প্রস্রাব-পায়খানা করার পাত্র।

  • আমার স্যালাইন ফুরিয়ে এসেছে।
    My drip has finished.
  • আমার ব্যথা অনেক বেশি, ব্যথার ওষুধ দিন।
    । have a lot of
    pain, please give me a painkiller.
  • আমি কি বিছানা থেকে উঠতে পারি? 
    Can I get out of bed?
  • আমার কি ডায়েট মেনে খেতে হবে? 
    Do I have to follow a
    Specific diet?
  • আমাকে আমার ইনজেকশন দিতে হবে।
    I need to get my
    injection.
  • আমার ব্যান্ডেজটা বদলে দিন।
    Please change my
    bandage.
  • আমি কি পানি খেতে পারি?
    Can I drink water?
  • আমার প্রেসার (রক্তচাপ) মাপুন।
    Please check my blood
    pressure.
  • আমার বেডপ্যান দরকার।
    I need a bedpan.
  • আমার খুব বমি পাচ্ছে, একটি বেসিন দিন।
    । feel like vomiting, please give me a basin.

Emergency

 ICU মানে ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ যেখানে খুব অসুস্থ রোগীদের রাখা হয় এবং ২৪ ঘন্টা নজরদারি করা হয়।

Ventilator‘ মানে ‘শ্বাসযন্ত্র’ যা রোগী নিজে শ্বাস নিতে না পারলে সাহায্য করে। ‘Ambulance‘ মানে ‘অ্যাম্বুলেন্স’ বা রোগী বহনের গাড়ি।

  • জরুরি বিভাগটা কোথায়? 
    Where is the emergency department?
  • একটা অ্যাম্বুলেন্স দরকার!
    I need an ambulance!
  • আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে।
    My father has had a
    heart attack.
  • তিনি অচেতন।
    He is unconscious.
  • আমি আমার মাকে আইসিইউতে নিতে চাই।
    । want to shift my mother to the ICU.
  • আমার ভাইয়ের ডায়ালাইসিস করতে হবে।
    My brother
    needs dialysis.
  • তিনি নিজে শ্বাস নিতে পারছেন না।
    He can’t breathe on his
    own.
  • আমাকে কি ভেন্টিলেটরে রাখা হবে? 
    Will I be put on a
    ventilator?
  • ডাক্তারকে দ্রুত আসতে বলুন।
    Please call the doctor
    immediately.
  •  এটা খুব জরুরি অবস্থা।
    This is an emergency situation.

Pharmacy & Medicines

‘Prescription’ মানে ‘ভাক্তারের প্রেসক্রিপশন’ বা ‘ওষুধের লিস্ট যেখানে ওষুধের নাম ও ডোজ লেখা থাকে। ‘Dosage’ মানে‘কতটুকু ও কখন ওষুধ খেতে হবে’। ‘Generic’ মানে ‘জেনেরিক ওষুধ – যা ব্র্যান্ডের থেকে সস্তা কিন্তু একই কাজ করে।

  • হাসপাতালের ফার্মেসি কোথায়?
    Where is the hospital
    pharmacy?
  • আমার এই প্রেসক্রিপশন দিয়ে ওষুধ দিন।
    Please give me the medicines according to this prescription.
  • এই ওষুধগুলো খাওয়ার নিয়মটা কী?
    What is the dosage for these medicines?
  • আমার এই ওষুধের জেনেরিক ভার্সন দরকার।
    I need the generic version of this medicine. 
  • এই ওষুধ খেলে কি পার্শ্ব প্রতিক্রিয়া হয়?
    Are there any side effects of this medicine?
  • আমার কিছু ওষুধ শেষ হয়ে গেছে।
    I have run out of some
    medicines.
  • আমি কি কাউন্টারে এই ওষুধ পেতে পারি? 
    Can I get this
    medicine over the counter?
  •  ওষুধগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে কি?
    Have these medicines expired?
  • আমার সিরাপটার পরিমাণ কত দিনের?
    How many days’ worth is this syrup?
  • আমার আরও এক ব্লিস্টার প্যাকেট দিন।
    Please give me one more blister pack.

Discharge, Bills & Going Home

‘Discharge’ মানে ‘হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া’-মানে আপনি এখন বাড়ি যেতে পারেন। ‘Discharge summary’ হলো শেষ প্রতিবেদন যা ভবিষ্যতে ডাক্তার দেখাতে কাজে লাগে। Follow-up‘ মানে ‘পুনঃপরীক্ষা’ মানে কয়েকদিন পর আবার ডাক্তার দেখাতে আসতে হবে।

  • আমি কি আজ ডিসচার্জ হতে পারি?
    Can I be discharged today?
  • আমার ডিসচার্জ সামারি টা দিন।
    Please give me the discharge summary.
  • আমার চূড়ান্ত বিলটা কত?
    What is my final bill?
  • আমি কি আমার বিল অনলাইনে পে করতে পারি?
    Can I pay my bill online?
  • আমার বিলে কি আইটেমাইজড ব্রেকডাউন আছে?
    Dol have an itemized breakdown of the bill?
  • আমার বীমা কোম্পানি কি বিল কাভার করবে?
    Will my need a follow-up appointment?
  • আমার কি ফোলো-আপ অ্যাপয়েন্টমেন্ট দরকার?
    Dol
    insurance company cover the bill?
  • আমি কখন আবার আসবো?
    When should I come back?
  •  বাসায় গিয়ে কি কি সাবধানতা নেবো?
    What precautions
    should I take at home?
  • আমার চিকিৎসার জন্য আপনাকে ধন্যবাদ।
    Thank you for your treatment.

 FAQ

ডাক্তারের ভাষা বুঝতে না পারলে কী করবো?

লজ্জা না পেয়ে ভদ্রভাবে বলুন, “Excuse me doctor, can you please explain that in simpler words?” (মাফ করবেন ডাক্তার, আপনি কি দয়া করে একটু সহজ ভাষায় বলতে পারবেন?)। ডাক্তাররা সাধারণত রোগী বোঝাতে পছন্দ করেন।

‘ফাস্টিং ব্লাড সুগার’ আর ‘র্যান্ডম ব্লাড সুগার’-এর পার্থক্য কী?

Fasting Blood Sugar (খালি পেটের সুগার) ৮-১২ ঘণ্টা খালি পেটে পরীক্ষা করতে হয়। Random Blood Sugar যে কোনো সময় পরীক্ষা করা যায়, খাওয়ার পরও করা যায়। ডাক্তার যা বলবেন, তাই করবেন।

 হাসপাতালের বিল অনেক বেশি লাগলে কী করবো?

 বিলিং কাউন্টারে গিয়ে বলুন, “Can you please review the bill once? I think there might be a mistake.” (আপনি কি একবার বিলটা রিভিউ করতে পারবেন? আমার মনে হয় ভুল থাকতে পারে)। আইটেম অনুযায়ী বিল চেক করিয়ে নিন।

‘আইসিইউ’ আর ‘এইচডিইউ’-এর মধ্যে পার্থক্য কী?

 ICU (Intensive Care Unit) – খুব গুরুতর অসুস্থ রোগীদের জন্য, যাদের ২৪ ঘণ্টা নজরদারি দরকার। HDU (High Dependency Unit) – ICU-র চেয়ে কম বিপজ্জনক, কিন্তু সাধারণ ওয়ার্ডের চেয়ে বেশি নজরদারি প্রয়োজন এমন রোগীদের জন্য।

বিদেশি ডাক্তারের কাছে কীভাবে নিজের রোগের ব্যাপারে বলবো?

উত্তর: আগে থেকে একটি ছোট লিস্ট বানিয়ে নিন। বলুন – “I have diabetes for 5 years, and I had a surgery in 2020.” (আমার ৫ বছর ধরে ডায়াবেটিস আছে এবং ২০২০ সালে আমার অপারেশন হয়েছে)। এতে সময় বাঁচবে এবং সঠিক তথ্য যাবে।

Scroll to Top