Sentecnces About Railway Station English To Bengali

আজকের এই ব্লগ পোস্টে আমি শেয়ার করছি Railway Station ও ট্রেন যাত্রার জন্য ১০০টি অতি প্রয়োজনীয় ইংরেজি বাক্য। প্রতিটি বাক্যের সাথে বাংলা অর্থ আছে এবং যেখানে প্রয়োজন, সেখানে বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া আছে, যাতে আপনি পরিস্থিতি বুঝে সঠিক বাক্যটি ব্যবহার করতে পারেন।

Buying Tickets

‘Reserved’ মানে ‘সংরক্ষিত আসন, যা আগে থেকে বুক করতে হয়। ‘Unreserved’ মানে ‘অ-সংরক্ষিত’ বা জেনারেল টিকিট, যেখানে আসন ঠিক করা থাকে না।

Return ticket‘ মানে ‘যাতায়াতের টিকিট (যখন আগে থেকে ফেরার টিকিটও কিনে নেন)।

  • আমাকে একটি টিকিট দিন।
    Give me a ticket, please.
  • কলকাতা একটি টিকিট কত?
    How much is a ticket to Kolkata?
  • আমি কি সংরক্ষিত আসন পাবো?
    Can I get a reserved seat?
  • আমার একটি রিটার্ন টিকিট দরকার।
    I need a return ticket.
  • পরবর্তী ট্রেনটা কখন ছাড়বে?
    When does the next train leave?
  • আমি কি অনলাইনে টিকিট কিনতে পারি?
    Can I buy a ticket online?
  • আমার নামের বানানটা ঠিক করে দিন।
    Please correct the spelling of my name.
  • জেনারেল (অ-সংরক্ষিত) টিকিট কোথায় পাবো? 
    Where can I get an unreserved ticket?
  • আমি শিশুর জন্য টিকিট চাই।
    I want a ticket for a child.
  • আমার টিকিট নম্বরটা কী?
    What is my ticket number?

Platform & Train Info

 ‘Platform’ মানে যে জায়গায় ট্রেন দাঁড়ায়। আর ‘Arrival’ মানে ট্রেনের ‘আগমন’ (যখন এটি স্টেশনে আসে) এবং ‘Departure’ মানে ‘প্রস্থান’ (যখন এটি স্টেশন ছেড়ে যায়)।

  • আমার ট্রেনটা কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে?
    Which platform does my train leave from?
  • ট্রেনটা কি সময়মতো আসবে?
    Is the train arriving on time?
  • প্ল্যাটফর্ম নম্বর ৫ কোথায়?
    Where is platform number 5? 
  • ট্রেনটার আগমন ও প্রস্থানের সময় কী?
    What is the arrival and departure time of this train?
  • আমি কীভাবে প্ল্যাটফর্মে যাবো? 
    How do I get to the platform?
  • এটা কি রাজশাহীগামী ট্রেন?
    Is this the train to Rajshahi?
  • এই ট্রেনটা কি স্টপেজ দেবে?
    Will this train stop at (station name)?
  • ট্রেনটা কত মিনিট দেরি করছে?
    How many minutes is the train delayed?
  • আমি কি ডিজিটাল বোর্ড দেখে প্ল্যাটফর্ম বুঝতে পারবো?
    Can I check the platform on the digital board?
  • স্টেশন মাস্টারের অফিস কোথায়? 
    Where is the station master’s office?

Coolie & Luggage

‘Luggage’ মানে ‘মালপত্র’ বা ‘ব্যাগ’। ‘Coolie’ বা ‘Porter’ হলো যারা লাগেজ বহন করে। আগে থেকেই ভাড়া (Charge) জেনে নেওয়া ভালো।

  • আমার লাগেজগুলো বহন করার জন্য একজন কুলি দরকার।
    I need a porter to carry my luggage.
  • এই ব্যাগগুলো প্ল্যাটফর্মে নিয়ে যান। 
    Take these bags to the platform.
  • আপনার ভাড়া কত?
    What is your charge?
  • আমার লাগেজ কি খুব ভারী?
    Is my luggage too heavy? 
  • আমি কি নিজেই লাগেজ ট্রলি নিতে পারি? 
    Can I take a luggage trolley myself?
  • আমার লাগেজগুলো কোথায় রাখবো?
    Where should I keep my luggage?
  • একটা বড় স্যুটকেস তুলতে সাহায্য করুন।
    Please help me lift this big suitcase.
  • লাগেজ রুম কোথায়?
    Where is the cloakroom (luggage room)?
  • আমি এখানে আমার ব্যাগ রেখে ঘুরতে পারি?
    Can I leave my bag here and walk around?
  • আমার একটা ব্যাগ হারিয়ে গেছে। 
    I have lost one of my bags.

Food & Stalls

 Kiosk বা ‘Stall’ মানে ছোট দোকান। প্ল্যাটফর্মে সাধারণত চা, বিস্কুট, পান ও খাবারের স্টল থাকে।

  • এখানে কি কোনো খাবারের স্টল আছে?
    Is there any food stall here?
  • আমাকে এক কাপ চা দিন।
    Give me a cup of tea.
  • পানির বোতল কত?
    How much is a bottle of water? 
  • আপনার কাছে কি বিস্কুট আছে?
    Do you have any biscuits?
  • আমি কি গরম খাবার পেতে পারি?
    Can I get some hot food here?
  • একটা কোমল পানীয় (কোল্ড ড্রিংক) দাও।
    Give me a cold drink.
  • আমার খাবারের প্যাকেটটা কে দিলো?
    Who gave me the food packet?
  • প্ল্যাটফর্মে কি বসার জায়গা আছে? 
    Is there any sitting place on the platform?
  • আমি এখানে দাঁড়িয়ে খাবো।
    i will eat while standing here.
  • আমি আরও এক বোতল পানি কিনবো।
    I will buy one more bottle of water.

Waiting Room & Toilet

 ‘Waiting room’ হলো ‘অপেক্ষা কক্ষ যেখানে ট্রেনের জন্য বসে অপেক্ষা করা যায়। ‘AC Waiting Hall মানে শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষা কক্ষ।

  • ওয়েটিং রুমটা কোথায়? 
    Where is the waiting room?
  • আমি কি এসি ওয়েটিং হল ব্যবহার করতে পারি?
    Can I use the AC waiting hall?
  • ওয়েটিং রুমে কি খাবার পাওয়া যায়?
    Is food available in the waiting room?
  • স্টেশনের টয়লেটটা কোথায়? –
    Where is the station toilet?
  •  টয়লেটটা কি পরিষ্কার?
    Is the toilet clean?
  • আমার ছোট বাচ্চার জন্য ডায়াপার বদলানোর জায়গা আছে?
    Is there a diaper changing area?
  • আমি কি ওয়েটিং রুমে ঘুমাতে পারি?
    Can I sleep in the waiting room?
  • ওয়েটিং রুমে ফ্যান বা এসি আছে? 
    Does the waiting room
    have a fan or AC?
  • আমি কি এখানে আমার ব্যাগ রেখে টয়লেটে যেতে পারি?
     
    Can I leave my bag here and go to the toilet?
  • ওয়েটিং রুম বন্ধ কতটায় হয়? 
    What time does the waiting room close?

Boarding & Finding Seats

‘Berth’ মানে ট্রেনের ‘শোয়ার জায়গা’ (স্লিপার বা এসি ক্লাসে)। ‘Seat’ মানে ‘বসার আসন’ (চেয়ার কার বা শোভন চেয়ারে)।

  • ট্রেনটা এসে গেছে!
    The train has arrived!
  • আমার বগি (কোচ) নম্বর কী?
    What is my coach number?
  • আমার সিট বা বার্থ নম্বরটা কোথায়?
    Where is my seat/berth number?
  • আমি কি আমার সিটে বসতে পারি? 
    Can I sit in my seat?
  • এই সিটটা কি আমার জন্য রিজার্ভ?
    Is this seat reserved for me?
  • আমার বার্থটা উপরের না নিচের?
    Is my berth upper or lower?
  • আমি কি কারও সাথে সিট বদলাতে পারি?
    Can I exchange my seat with someone?
  • আমাকে দিয়ে সিটে যেতে দিন।
    Please let me get to my
    seat.
  • এখানে কি আমার লাগেজ রাখার জায়গা আছে?
    Is there space to keep my luggage here?
  • জানালার পাশের সিটটা আমি নিতে পারি? 
    Can I take the window seat?

Talking to Fellow Passengers

সহযাত্রীদের সাথে সাধারণত ভদ্রতা বজায় রেখে কথা বলা ভালো। Excuse me’ ব্যবহার করলে তারা সাহায্য করতে আরও আগ্রহী হন।

  • আপনি কি চট্টগ্রামে যাচ্ছেন?
    Are you going to Chittagong?
  • আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি?
    Can I talk to you for a moment?
  • আমার ফোন চার্জারটা ধার দিতে পারবেন? 
    Can you lend me your phone charger?
  • জানালাটা একটু খুলতে পারি? 
    Can I open the window a little?
  • আপনার কাছে কি খবরের কাগজ আছে?
    Do you have a newspaper?
  • এটা কি আপনার আসন?
    Is this your seat? 
  • আমি কি আপনার পাশে বসতে পারি?
    Can I sit beside you?
  • ট্রেনটার গতি একটু বেশি মনে হচ্ছে।
    The train seems to be moving fast.
  • আপনি কি স্টেশন চেনেন? 
    Do you recognize this station?
  • আমি ঘুমাচ্ছি, দয়া করে আমাকে ডেকে দেবেন।
    I am sleeping, please wake me up.

Delays & Cancellations

Delayed মানে ‘বিলম্বিত’। ‘Cancelled’ মানে ‘বাতিল’। ‘Diverted’ মানে ট্রেনের ‘রুট বদলে যাওয়া’ (অন্য পথে চলে যাওয়া)।

  • ট্রেনটা কেন দেরি করছে?
    Why is the train delayed?
  • ট্রেনটা কি বাতিল হয়ে গেছে?
    Has the train been cancelled?
  • বাতিলের জন্য কি আমি ফুল রিফান্ড পাবো?
    Will I get a full refund for the cancellation?
  • ট্রেনটা কি অন্য রুটে যাচ্ছে?
    Is the train being diverted to another route?
  • কতক্ষণ দেরি হবে?
    How long will the delay be?
  • আমি কি পরবর্তী ট্রেনে যেতে পারি? 
    Can I take the next train?
  • আমাকে কি নতুন টিকিট কিনতে হবে? 
    Do I have to buy a new ticket?
  • স্টেশন কর্তৃপক্ষ কি বলছে?
    What is the station authority saying?
  • আমার সংযোগকারী ট্রেনটা মিস হয়ে যাবে।
    I will miss my connecting train.
  • বিলম্বের জন্য আমি কোথায় অভিযোগ করবো?
    Where can I complain about this delay?

Talking to TTE

TTE মানে ‘Traveling Ticket Examiner’। তারা ট্রেনে উঠে টিকিট চেক করেন। তাঁরা সাধারণত ‘Sir’ বা ‘Officer’ বলে সম্বোধন করলে সাড়া দেন।

  • স্যার, আপনি কি টিটিই?
    Sir, are you the TTE?
  • আমার টিকিট দেখতে চান?
    Do you want to see my ticket?
  • আমার টিকিটটা চেক করুন।
    Please check my ticket.
  • আমি কি আমার আসন পরিবর্তন করতে পারি?
    Can I change my berth?
  • আমার কাছে কি কোনো ফাইন জমা আছে?
    Do I have any pending fine?
  • আমার টিকিটের ক্লাস কী?
    What is the class of my ticket?
  • আমি কি জেনারেল থেকে এসি তে আপগ্রেড করতে পারি?
    Can I upgrade from general to AC?
  • আমার টিকিট কি ভেরিফাই হয়েছে?
    Has my ticket been verified?
  • আমি কি আমার আইডি কার্ড দেখাতে পারি?
    Can| show my ID card?
  • আমার টিকিট হারিয়ে গেলে কী করবো?
    What should I do if I lose my ticket?

Arrival & Exit

‘Terminal’ বা ‘Final Stop’ মানে শেষ স্টেশন। Exit Gate দিয়ে বাইরে বের হন। ‘Auto stand’ বা ‘Rickshaw stand‘ মানে গাড়ি পাওয়ার জায়গা।

  • গন্তব্যস্টেশন পৌঁছাতে কত সময় লাগবে?
    How long will it take to reach the destination?
  • ট্রেন কি আমার স্টেশনে থামবে?
    Will the train stop at my station?
  • আমি কীভাবে স্টেশন থেকে বের হবো?
    How do I exit the station?
  • বেরোনোর গেটটা কোথায়?
    Where is the exit gate?
  • আমাকে কি আবার টিকিট দেখাতে হবে?
    Do I have to show the ticket again to exit? 
  • স্টেশনের বাইরে অটো/রিকশা পাবো?
    Will I get an auto/ rickshaw outside the station?
  • ভাড়া করা গাড়ি কোথায় পাবো?
    Where can I find a rental car?
  • আমার পরিবার আমাকে নিতে এসেছে।
    My family come to pick me up.
  • আমার লাগেজ গুলো নামাতে সাহায্য করুন।
    Please help me take down my luggage.
  •  আজকের যাত্রাটা খুব সুন্দর কাটলো। ধন্যবাদ!
    Today’s journey was very pleasant. Thank you!

Daily Use Bengali to English Sentences 10000+

Scroll to Top