Adjective কাকে বলে, কত প্রকার ও কী কী তা বাংলাতে উদহারণসহ নিচে দেওয়া হলো।

Adjective কাকে বলে? 

যে word কোনো Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে Adjective বলে। 

উদাহরণ:

Riya is a good girl. But she is blind.

উপরের বাক্য দুটিতে ‘good‘ word-টি ‘girl‘-এই Noun-এর এবং ‘blind‘ word-টি ‘she’ Pronoun-এর গুণ এবং দোষ বুঝিয়েছে। এইভাবে ‘good‘ এবং ‘blind‘ word দুটি Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।

Adjective কত প্রকার ও কি কি?

Adjective 8 প্রকার:

  1. Proper Adjective
  2. Adjective of Quality
  3. Adjective of Quantity
  4. Numeral Adjective
  5. Demonstrative Adjective
  6. Distributive Adjective
  7. Possessive Adjective
  8. Interrogative Adjective

  1. Proper Adjective

Proper Noun থেকে যে Adjective গঠিত হয় তাকে Proper Adjective বলা হয়।

নীচের Sentence-গুলি পড়:

  • This is an Indian tiger
    – এটি একটি ভারতীয় বাঘ।
  • He likes a Chinese dish.
    – সে চাইনিজ খাবার পছন্দ করে।

এই দুটি Sentence-এ Indian শব্দটি “Tiger”-এর Adjective এবং “Chinese” শব্দটি dish-এর Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।

Indian শব্দটি India এই Proper Noun থেকে গঠিত হয়েছে এবং Chinese শব্দটি China এই Proper Noun থেকে গঠিত হয়েছে। তাই Indian এবং Chinese এই Adjective-গুলিকে বলা হয় Proper Adjective.

  1. Adjective of Quality

যে Adjective কোনো Noun-এর গুণ, দোষ বা অবস্থা প্রকাশ করে তাকে Adjective of Quality বলে।

নীচের Sentence-গুলি পড়:

  • He is a brave boy
    সে সাহসী ছেলে।
  • This is a beautiful peacock
    এটি একটি সুন্দর ময়ূর।
  • It was a rainy day
    সেদিন ছিল বৃষ্টিমুখর দিন।

এখানে brave এবং beautiful যথাক্রমে boy এবং peacock-এর গুণ প্রকাশ করছে। আবার rainy এই Adjective-টি day-র অবস্থা প্রকাশ করছে। এইরূপ Adjective-কে Adjective of Quality বলে।

  1. Adjective of Quantity

যে Adjective কোনো Noun-এর পরিমাণ অনির্দিষ্টভাবে প্রকাশ করে তাকে Adjective of Quantity বলে।

নীচের Sentence-গুলি পড়:

  • There is some milk in the cup
     কাপে কিছু দুধ আছে।
  • The boy wants a little sugar
    ছেলেটি একটু চিনি চায়।
  • The girl likes much honey in her bread.
    মেয়েটি তার রুটিতে বেশি মধু পছন্দ করে।

এই Sentence-গুলিতে some, a little, much এই Adjective-গুলি যথাক্রমে কিছু পরিমাণ দুধ, অল্প পরিমাণ চিনি এবং অনেকটা পরিমাণ মধু বোঝাচ্ছে। এরকম Adjective-কে Adjective of Quantity বলা হয়।

  1. Numeral Adjective

যে Adjective কোনো Noun-এর গণনাসূচক সংখ্যা নির্দেশ করে তাকে Numeral Adjective বলে।

নীচের Sentence পড়:

Two men and five women are coming.

উপরের Sentence-টিতে two এবং five এই দুটি Adjective যথাক্রমে men এবং women-এর সংখ্যা বোঝাচ্ছে। এই কারণে এই Adjective-কে Numeral Adjective বলা হয়।

Numeral Adjective দুরকম- 

(i) Cardinals (সংখ্যাবাচক) এবং 

(ii) Ordinals (ক্রমবাচক)।

নিচে টেবিলটিতে উদহারণ দেওয়া হলো :

Cardinals (সংখ্যাবাচক) Ordinals (ক্রমবাচক)
One (এক)

Two (দুই)

Three (তিন)

Four (চার)

Five (পাঁচ)

Six (ছয়)

Seven (সাত)

Eight (আট)

Nine (নয়)

Ten (দশ)

Eleven (এগারো)

Twelve (বারো)

Thirteen (তেরো)

Fourteen (চৌদ্দ)

Fifteen (পনেরো)

Sixteen (ষোল)

Seventeen (সতেরো)

Eighteen (আঠারো)

Nineteen (উনিশ)

Twenty (কুড়ি)

First (প্রথম)

Second (দ্বিতীয়)

Third (তৃতীয়)

Fourth (চতুর্থ)

Fifth (পঞ্চম)

Sixth (যষ্ঠ)

Seventh (সপ্তম)

Eighth (অষ্টম)

Ninth [nineth নয়] (নবম)

Tenth (দশম)

Eleventh (একাদশ)

Twelfth [twelveth নয়] (দ্বাদশ)

Thirteenth (ত্রয়োদশ)

Fourteenth (চতুর্দশ)

Fifteenth (পঞ্চদশ)

Sixteenth (ষোড়শ)

Seventeenth (সপ্তদশ)

Eighteenth (অষ্টাদশ)

Nineteerith (উনবিংশ),

Twentieth (বিংশ)

এ ছাড়া all, some, a few, many-এগুলিও Numeral Adjective বা সংখ্যাবাচক Adjective হতে পারে।

যেমন- 

All the boys/Some boys/A few boys/Many boys can do this.

  1. Demonstrative Adjective

যে Adjective কোনো প্রাণী বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝায় তাকে Demonstrative Adjective বলা হয়।

নীচের Sentence-গুলি পড়:

  • This book is mine, and that book is yours.
  • These are green mangoes.
  • Those are ripe bananas.

উপরের Sentence-গুলিতে this এবং that, these এবং those এই Adjective-গুলি এদের পরবর্তী Noun-গুলিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এরূপ Adjective-কে Demonstrative Adjective বলা হয়। এবং Modern Grammar-এ এগুলিকে Determiner বা নির্দেশক বলা হয়।

  1. Distributive Adjective

যে Adjective একাধিক ব্যক্তি, প্রাণী বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করে তাকে Distributive Adjective বলা হয়।

নীচের Sentence-গুলি পড়:

  • Each boy got a prize.
  • In the hostel, every student has a desk.
  • Each and every sailor is saved.

উপরের Sentence-গুলিতে each এই Adjective-টি বালকদের এবং every এই Adjective-টি student-দের পৃথকভাবে নির্দেশ করেছে। এইরূপ Adjective-কে Distributive Adjective বলে।

Note:-

Each class must maintain discipline.

যে Adjective একাধিক দলের (class বা group-এর) মধ্যে প্রত্যেক দলকে পৃথকভাবে নির্দেশ করে তাকেও Distributive Adjective বলা হয়।

  1. Possessive Adjective

যখন my, his, your, our, their, its এই word-গুলি কোনো Noun-এর পূর্বে বসে অধিকার বা সম্বন্ধ প্রকাশ করে তখন তাদের Possessive Adjective বলে।

  • This is my book.
    এটি আমার বই।

এই Sentence-টিতে ‘my‘ word-টি book-এর উপর অধিকার প্রকাশ করেছে এবং book এই Noun-কে qualify করেছে। এই কারণে ‘my’ word-টি Possessive Adjective.

এরকম আরো কিছু উদহারণ দেখো:

  • This is your pen.
    এটি তোমার কলম।
  • That is our house.
    ঐটি আমাদের বাড়ি।
  • This is his chair.
    এটি তার চেয়ার।
  • That is her desk.
    ঐটি তার (মেয়েটির) ডেস্ক।
  • These are our bananas.
    এগুলি আমাদের কলা।
  • Those are their pens.
    ঐগুলি তাদের কলম।

Note: গঠনের দিক দিয়ে এই Adjective-গুলি Pronoun-এর সঙ্গে সম্পর্কিত বলে এদের Pronominal Adjective-ও বলা হয়।।

  1. INTERROGATIVE ADJECTIVE

যে Adjective প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাকে Interrogative Adjective বলা হয়।

নিচের sentence গুলি দেখো: 

  • What type of man is he?
    -সে কীরকম লোক?
  • Whose books are these?
    -এই বইগুলি কাদের?
  • Which pen did he prefer?
    -কোন্ কলমটি সে পছন্দ করেছিল?

এই Sentence-গুলিতে What, Whose, Which এই word-গুলি যথাক্রমে type, books এবং pen এই Noun-গুলির Adjective; এগুলি ব্যবহৃত হয়েছে প্রশ্ন করবার জন্য। সেজন্য এদের Interrogative Adjective বলা হয়।

Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কী কী?

Scroll to Top