Preposition কাকে বলে Preposition কত প্রকার ও কী কী বাংলাতে দেওয়া হলো।

Preposition কাকে বলে?

যে Word কোনো Noun বা Pronoun-এর পূর্বে বসে তার সঙ্গে পূর্ববর্তী কোনো word-এর সম্বন্ধ দেখিয়ে দেয়, তাকে Preposition বলে। 

Pre‘ -এর অর্থ পূর্বে এবং ‘position‘-এর অর্থ অবস্থান।

নীচের Sentence-এর মধ্যে Preposition-এর কাজ দেখ:

  • The book is on the table.
    বইটি টেবিলের উপর আছে।

এই Sentence-এর মধ্যে ‘on‘ শব্দটি ‘table‘ এই Noun-এর পূর্বে বসে ‘book‘ এবং ‘table‘-এর মধ্যে কী সম্বন্ধ তা প্রকাশ করছে।

এরূপ সম্বন্ধ প্রকাশ করায় ‘on‘ শব্দটি সম্বন্ধবাচক অব্যয় বা Preposition.

  • The sun rises in the east.
    সূর্য পূর্বদিকে ওঠে।

এই Sentence-টিতে ‘in‘ এই word-টি ‘east‘-এই Noun-এর পূর্বে বসে ‘east‘-এর সঙ্গে ‘sun‘-এর কী সম্বন্ধ আছে তা বোঝাচ্ছে। Sentence-এর মধ্যে এরূপ সম্বন্ধ প্রকাশ করায় ‘in‘ শব্দটি সম্বন্ধবাচক অব্যয় বা Preposition.

  • I write with a pencil.
    আমি পেন্সিল দিয়ে লিখি।

এই Sentence-টিতে ‘with‘ শব্দটি ‘I’ এই Pronoun-এর সঙ্গে ‘pencil‘ এই Noun-এর কী সম্বন্ধ আছে তা বোঝাচ্ছে, সুতরাং ‘with‘ শব্দটি Preposition.

সুতরাং যে word কোনো Noun বা Pronoun-এর পূর্বে বসে ঐ Noun বা Pronoun-এর সঙ্গে sentence-এর অন্য কোনো word-এর কী সম্বন্ধ আছে তা প্রকাশ করে, তাকে Preposition বলে।

Preposition কত প্রকার ও কী কী?

Preposition প্রধানত ৮ প্রকার।

  1. Simple Preposition
  2. Double Preposition
  3. Compound Preposition
  4. Phrase Preposition
  5. Participle Preposition
  6. Disguised Preposition
  7. Detached Preposition

Time and Place Preposition

1. Simple Preposition

যে Preposition একটি মাত্র Word দিয়ে গঠিত তাকে Simple Preposition বলে।

উদহারণ: at, in, on, by, for, to, from

Sentence Example 

  • He is at college 

এখানে at হলো Simple প্রিপোজিশন।

2. Double Preposition

যখন দুটি Preposition মিলিয়ে গঠিত হলে তাকে Double Preposition বলে।

উদাহরণ: into, onto, within, without 

Sentanse example 

  • She jumped into the rivr
    সে নদীতে লাফ দিলো

এখানে into হলো Double প্রিপোজিশন।

3. Compound Preposition 

Noun/adjective/adverb- এর সঙ্গে Prefix যোগ হয়ে গঠিত Preposition কে Compound Preposition  বলে।

উদাহরণ: across, along, behind, before, below 

sentence example 

  • The cat is behind the door
    বিড়ালটি দরজার পিছনে আছে

4. Phrase Preposition 

একাধিক word মিলে Preposition এর কাজ করলে তাকে Phrase Preposition বলে।

উদাহরণ:

  • in front of
  • in spite of 
  • according to
  • because of

Sentence Example 

  • He succeeded in spite of difficulties.
    কষ্ট সত্বেও সে সফল হয়েছে

5. Participle Preposition 

যে present বা past participle Preposition  -এর কাজ করে তাকে Participle Preposition বলে।

উদাহরণ:

  • concerning 
  • regarding 
  • considering 
  • during

Sentence Example 

  • Considering his age, he is wise
    তার বয়স বিবেচনায় সে বুদ্ধিমান

6. Disguised Preposition

যে Preposition অন্য রূপে ব্যবহৃ হয় তাকে Disguised প্রিপোজিশন বলে।

উদাহরণ:

  • a = on
  • o’ = of

 Sentence Example 

  • He went a hunting
    সে শিকারে গেল

এখানে এ আসলে on বোঝাচ্ছে।

মনে রেখো: 

যখন কোনো Preposition ছোট বা বদলে যাওয়া রুপে ব্যবহৃত হয়, তখন সেটা Disguised Preposition হয়।

7. Detached preposition 

যে Preposition tar object থেকে আলাদা অবস্থায় থাকে তাকে Detached preposition বলে।

উদাহরণ: 

 Sentence Example 

Whatare you lookin at?

(তুমি কী দেখছো)

এখানে at হলো Detached preposition।

8. Time and Place Preposition 

 সময়ে ও ইস্থান বোঝাতে ব্যবহৃত Preposition

Time এর উদাহরণ:

  • at 7pm
  • on Sunday 
  • in 2028

Place -এর উদাহরণ:

  • at home 
  • on tge table
  • in siliguri 

 

Scroll to Top