এখানে দেওয়া হলে Conjunction কাকে বলে? এটা পড়তে ৩ মিনিট সময় লাগবে।
Conjunction কাকে বলে?
যে শব্দটি একটি শব্দের সঙ্গে অপর একটি শব্দকে অথবা একটি বাক্যের সঙ্গে অপর একটি বাক্যকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয় তাকে Conjunction বলে।
‘Con’ মানে ‘একত্র’ এবং ‘junction’ মানে ‘সংযোগ’। সুতরাং Conjunction-এর অর্থ ‘একত্র সংযোগ’।
এখন নীচের Sentence-গুলি পড়:
- Rekha and Reba are good girls.
প্রথম Sentence-এ ‘and‘ শব্দটি Rekha এবং Reba এই word দুটিকে যুক্ত করেছে। ‘and‘ শব্দটি Conjunction.
- Dipu is a boy, but Mira is a girl.
দ্বিতীয় Sentence-এ ‘but‘ এই word-টি ‘Dipu is a boy’-এর সঙ্গে ‘Mira is a girl’ এই Sentence দুটির সংযোগ সাধন করেছে। সুতরাং ‘but‘ শব্দটি Conjunction.
- Learn your lesson or leave the class.
তৃতীয় Sentence-এ ‘or‘ word-টি ‘learn your lesson’ এই Sentence-টির সঙ্গে ‘leave the class’, এই Sentence-টিকে সংযুক্ত করেছে। অতএব ‘or‘ এই word-টি Conjunction.
নিচে আরো কিছু Sentence দেখো।
- Dipa and Nipa can dance well.
দীপা ও নীপা ভালো নাচতে পারে - Madhu reads well and sings well.
মধু ভালো পড়ে এবং ভালো গান গায় - You are rich but I am poor.
তুমি ধনী কিন্তু আমি গরিব - He is poor but honest.
সে গরিব কিন্তু সৎ - She can read and write.
সে পড়তে ও লিখতে পারে - Nabin or Bipin will come here.
নবীন অথবা বিপিন এখানে আসবে
Note: সমজাতীয় শব্দগুলিকে and দ্বারা এবং বিপরীত ধরনের শব্দগুলিকে but দ্বারা যোগ করা হয়। আর বিকল্প বোঝাতে or ব্যবহৃত হয়।
আরও কিছু Conjunction হল:
as = যেহেতু, because = কারণ, so = সুতরাং, if = যদি, though = যদিও, lest = পাছে, till বা until = যে পর্যন্ত না, therefore = অতএব, however = যাহা হউক।
- Either — or — দুয়ের মধ্যে যে কেউ বা যে কিছু।
- Neither — nor —দুয়ের মধ্যে কেউ না বা কিছু না।
Note: Note Either……or/Neither… ..nor যার বিকল্প ঠিক তার পূর্বে বসে।
নিচের Sentence গুলি দেখো।
- Either you or your brother will go out.
হয় তুমি অথবা তোমার ভাই বাইরে যাবে - She will neither do the work nor leave the room.
সে কাজও করবে না, বাইরেও যাবে না- - As I was ill, I could not come.
যেহেতু আমি অসুস্থ ছিলাম, সেজন্য আসতে পারিনি - I could not come because I was ill.
আমি আসতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম - 1 was ill, so (therefore) I could not come.
আমি অসুস্থ ছিলাম, সেজন্য আসতে পারিনি - If you come, I shall go out.
যদি তুমি আস, তাহলে আমি বেরিয়ে যাব - Though he was ill, he came in time.
যদিও তিনি অসুস্থ ছিলেন তবু তিনি ঠিক সময়ে এলেন - Life is full of tears, yet none wishes to die.
জীবন দুঃখময়, তবু (তথাপি) কেউ মরতে চায় না - The dog is in chain lest it should bite.
পাছে কামড়ায়, সেজন্য কুকুরটি শিকলে বাঁধা - Work hard lest you should fail.
পাছে তুমি ফেল কর, সেজন্য কঠিন পরিশ্রম কর - Wait till/until the
ট্রেনটি থামা পর্যন্ত অপেক্ষা কর