এখানে দেওয়া হলো Interjection কাকে বলে? যা তোমাদের পড়তে সময় লাগবে ৩ মিনিট।
Interjection কাকে বলে?
যে সকল word-এর দ্বারা আনন্দ, দুঃখ, ঘৃণা, বিস্ময় প্রভৃতি মনের আবেগ প্রকাশ পায় সেগুলিকে Interjection বলে।
Note: দুঃখ, আনন্দ, ঘৃণা, বিস্ময় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করার জন্য Interjection-কে ‘বিস্ময়সূচক অব্যয়’ না বলে ‘আবেগসূচক অব্যয়’ বলা উচিত। কারণ ‘বিস্ময়’ মনের আবেগগুলির মধ্যে একটি অংশ। অংশকে দিয়ে সমগ্রকে প্রকাশ করা যায় না।
| Hurrah! | হুররা। | কী আনন্দ |
| Hush! | হাশ। | চুপ |
| Bravo! | ব্রাভো। | সাবাস |
| Hello! | হ্যালো। | ওহে |
| Alas! | অ্যালাস্। | হায় |
| Ah! | আঃ। | বাঃ |
| Oh! | ওঃ। | ওঃ। |
| Fie! | ফাই। | ধিক্ |
| Pooh! | পুঃ | ছিঃ |
| Shame! | শেম্। | কী লজ্জা |
উপরের (Word-গুলি দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করে। এগুলিকে Interjection বলে। এগুলি বাক্যের ঠিক অঙ্গ নয়। কারণ এদের সঙ্গে বাক্যের অন্য কোনো শব্দের কোনো সম্বন্ধ থাকে না। এগুলি না থাকলেও বাক্যের অর্থ প্রকাশিত হতে কোনো বাধা থাকে না। প্রকৃতপক্ষে বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্বন্ধ না থাকলেও মনের আবেগ প্রকাশের জন্য Sentence-এর ভিতরে (inter), ছুঁড়ে দেওয়া (jection) হয় বলে এর নাম Interjection.
মনে রেখো: Interjection-এর পরে আবেগসূচক চিহ্ন বা Note of exclamation (!) (নোট অফ এক্লামেশন) বসাতে হয়।
নীচের Sentence-গুলিতে এদের ব্যবহার দেখ:
- Ah! You had an accident!
আহা!। তোমার এমন দুর্ঘটনা ঘটল। - Alas! Gandhiji is no more.
হায়! গান্ধীজী আর জীবিত নেই।
এখানে ‘Alas‘ শব্দটির সাহায্যে মনের দুঃখ প্রকাশ করা হচ্ছে। সুতরাং ‘Alas‘ শব্দটি হল Interjection.
- Hurrah! Today is a holiday.
কী মজা। আজ আমাদের ছুটি।
এই Sentence-এ Hurrah শব্দটি দ্বারা মনের আনন্দ প্রকাশ করা হয়েছে। মনের আনন্দ প্রকাশ করায় ‘Hurrah’ শব্দটি Interjection হয়েছে।
- Oh! What a fine view.
আহা! কী সুন্দর দৃশ্য!
এই Sentence-এ ‘Oh’ শব্দটির দ্বারা বিস্ময় প্রকাশ করা হয়েছে।
সুতরাং ‘Oh’ শব্দটি Interjection.
- Fie! You are a liar.
ধিক! তুমি মিথ্যাবাদী।
এই Sentence-এ ‘Fie’ শব্দটি মনের আকস্মিক ঘৃণা প্রকাশ করছে। ‘Fie’ শব্দটি Interjection.