এখানে দেওয়া হলো Present Tense কাকে বলে কত প্রকার ও কী কী যা তোমাদের পড়তে সময় লাগবে ৬:৩০মিনিট।
Present Tense কাকে বলে?
কোনো কাজ বর্তমান কালে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়
আমরা যখন বর্তমান সময়ের কোনো কাজ, অভ্যাস, অবস্থা বা ঘটনার কথা বলি, তখন Present Tense ব্যবহার করি অর্থাৎ কাজটি এখন হচ্ছে, নিয়মিত হয় বা বর্তমান সময়ের সঙ্গে সম্পর্কিত হলে Present Tense ব্যবহৃত হয়।
Present Tense কত প্রকার ও কী কী?
Present Tense চার প্রকার
- Present indefinite Tense
- Present Continuous Tense
- Present Perfect Tense
- Present Perfect Continuous Tense
1. Present indefinite Tense
যে কাজ প্রতিদিন হয়, বা অভ্যাসগত ভয় সাধারণ সত্য বোঝায়, তাকে Present indefinite Tense বলা হয়।
- I read a book on English
- She feeds the bird every morning.
- The sun rises in the east.
উপরের Sentence-গুলিতে read, feeds এবং rises প্রভৃতি Verb-গুলি বোঝায় যে বর্তমান কালে কোনো কাজ হয় বা কোনো কাজের অভ্যাস আছে বা চিরসত্য। এই Verb-গুলি Present Indefinite Tense-এ আছে।
(i) Present Indefinite Tense-এ বাংলায় মূল ক্রিয়া ব্যবহার হয় এবং ইংরেজিতেও শুধু মূল Verb ব্যবহৃত হয়। অবশ্য Subject বা কর্তা Third Person Singular Number হলে ও Simple Present Tense হলে Verb-এর শেষে ‘-s’ বা ‘-es’ যোগ হয়। যেমন-
- I am ill.
- We play football.
কিন্তু - Naren plays football. (3rd person, Singular)
(ii) Interrogative Sentence (প্রশ্নসূচক) -‘Be’ Verb (is, am, are), ‘Have’ Verb (has, have), ‘Can’ বা ‘May’ Verb থাকলে সেটি Subject-এর আগে বসে। আর তা না হলে একটি ‘Do’ Verb আনতে হয় এবং Subject বা কর্তা Third Person Singular Number হলে ‘Do’ Verb-টি ‘Does’ হয়। যেমন-
- Do you take tea?
- Does he play football?
- Is he ill?
- Are you in the room?
- Have you any pet?
(iii) Imperative Sentence-এ (আদেশ-অনুরোধসূচক বাক্যে) কেবল Present Indefinite Tense হয়। এরকম বাক্যে Subject ‘you’ থাকে এবং প্রথমেই মূল Verb বসে। যেমন-
- Do it now.
- Stay at your trade.
- Please give me a glass of water
2. Present Continuous Tense
বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝালে Present Continuous Tense হয়
উদহারণ:
Riju is dancing. I am cycling.
You are singing. I am playing football.
উপরের Sentence-গুলিতে is dancing, are singing এবং am playing প্রভৃতি Veio-গুলি বোঝায় যে বর্তমানে কোনো কাজ চলছে। এই Verb-গুলি Present Continuous Tense-এ আছে।
(i) Present Continuous Tense-এ বাংলায় ক্রিয়ার শেষে ‘তেছি’, ‘তেছ’, ‘তেছে’ থাকে এবং ইংরেজিতে is, am বা are-এর পর মূল Verb + -ing হয়। অবশ্য মনে রাখা দরকার Subject-এর Person এবং Number অনুসারে is, am বা are বসাতে হয়। যেমন-
- I am playing.
- We are playing.
- You are playing.
- He/She is playing.
- They are playing.
ii) Interrogative Sentence (প্রশ্নসূচক) -এ ‘to be’ verb-টি Sub-ject-এর পূর্বে বসে এবং মূল Verb-টি তার পরে বসে। যেমন-
- Is the boy playing guitar?
- Are the girls singing?
(iii) কখনও কখনও ‘নিকট ভবিষ্যৎ’ সময়ে কোনো কাজ ঘটবে বোঝাতে Present Continuous Tense ব্যবহৃত হয়। যেমন-
- I am coming soon.
- I am leaving Delhi tomorrow.
- They are going to Mumbai today.
3. Present Perfect Tense
অতীতে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু যার ফল এখনও বর্তমান এরকম ক্ষেত্রে Verb-এর Present Perfect Tense হয়।
- Amal has got a prize.
- He has broken the chair.
- The plane has landed just now.
উপরের Sentence-গুলিতে has got, has broken, has landed প্রভৃতি Verb-গুলি কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে বর্তমানে অতি সামান্য সময় পূর্বে বা সবে মাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে। অথচ তার effect বা ফল বর্তমানে আছে-এই Verb-গুলি Present Perfect Tense-এ আছে।
(i) Present Perfect Tense-এ মূল Verb-এর Past Participle form বসে এবং তার পূর্বে ‘have’ Verb-টি Subject-এর Person ও Number অনুসারে পরিবর্তন করে বসাতে হয়। যেমন-
- He has done the work.
- We have done the work.
(ii) Interrogative (প্রশ্নসূচক) Sentence-এ Subject-র পূর্বে ‘has’ বা ‘have’ বসে এবং
Subject-এর পরে মূল Verb-এর Past Participle বসে। যেমন-
- Have you done the sum?
- Has Anil done the sum?
4. Present Perfect Continuous Tense
কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে এখনও চলছে বোঝালে Verb-এর Present Perfect Continuous Tense হয়।
- My mother has been suffering from fever for seven days.
- Ratan has been doing this work since Tuesday last.
Present Perfect Continuous Tense-এ মূল Verb-এর সঙ্গে ‘-ing’ যোগ করতে হয় ও তার পূর্বে Subject-এর Number ও Person অনুযায়ী has been অথবা have been বসাতে হয়।
এখন for, from এবং since-এর ব্যবহার দেখ:
- Bapi has been walking for two hours.
- We have been learning English since (from) February last.
- Niren has been living here from his boyhood.
Period of time (যেমন-সাত দিন ধরে, পাঁচ বছর যাবৎ প্রভৃতি) বোঝালে Present Perfect Continuous Tense-এ ‘for’ ব্যবহৃত হয়। Point of time (যেমন, গত সোমবার থেকে, 1996 সাল থেকে, ইত্যাদি) বোঝালে ‘from’ বা ‘since’ ব্যবহৃত হয়। যেমন-
- Sanjib has been driving for ten hours.
- They have been digging the pond since (from) 1996